আছিয়ার মৃত্যুতে ইবিতে গায়েবানা জানাযা, ধর্ষকের মৃত্যুদণ্ডের দাবিতে প্রতিবাদ সমাবেশ

Share the post
ইবি প্রতিনিধি:মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যু এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় তারা আছিয়ার গায়েবানা জানাযা আদায় করেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই কর্মসূচী পালিত হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী, সায়েম আহমেদ সহ প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ছোট্ট আছিয়ার মর্মান্তিক মৃত্যু আমাদের ব্যথিত করেছে। ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক কোন শাস্তির রেকর্ড না থাকাটাই আজ ধর্ষণের জন্য, আছিয়ার মৃত্যুর জন্য দায়ী। বিচারহীনতার এই সংস্কৃতি বাংলাদেশে আর কোনভাবেই চলতে দেওয়া হবে না। ধর্ষকদের এমন কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে আর কেও এই কাজ করার দুঃসাহস না দেখায়৷
বক্তারা আরো বলেন, মহান আল্লাহ যেন আছিয়ার গুনাহ মাফ করে তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। শিশু আছিয়ার মৃত্যুর জন্য দায়ী ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত কর‍তে হবে। সরকারের কাছে আমাদের প্রশ্ন আপনারা করছেন টা কি। আগের সরকারের আমলে নাহয় বিভিন্ন কায়দায় ধর্ষকদের বাচানো হতো কিন্তু আপনার কি করছেন? আপনারা ২ হাজার শহীদ ভাইবোনের রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসেছেন। মানুষ এখন ওই ৬ মাসের আইনের কথা শুনতে চায়না, মানুষ ধর্ষণের ঘটনা ঘটার সাথে সাথেই ধর্ষকের শাস্তি চায়। যদি মানুষের সেন্টিমেন্ট বুঝতে না পারেন তাহলে গদি ছেড়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

Share the post

Share the postইবি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-এর সদস্যদের ওপর হামলার প্রতিবাদ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠনসমূহ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সহ-সভাপতি নূর আলম, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ […]

শহিদ সাজিদের স্মরণে ইবিতে দুই শতাধিক শিক্ষার্থীর মডেল টেস্ট পরীক্ষা

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহর স্মরণে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তিচ্ছুদের জন্য একটি উন্মুক্ত মডেল টেস্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মডেল টেস্টের আয়োজন করে হাফিজ থিওলজি এডমিশন অনলাইন কোচিং অ্যান্ড আইডিয়াল হোম। এতে দেশের বিভিন্ন […]