বাহুবলে পুলিশের বিশেষ অভিযানে নগদ টাকা সহ ৯ জুয়ারি আটক

Share the post
স্বপন রবি দাস,হবিগঞ্জ প্রতিনিধি।। হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নয় জুয়ারিকে আটক করেছে বাহুবল মডেল থানা পুলিশ। এসময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৭ হাজার দুইশত টাকা উদ্ধার করা হয়।
বুধবার (১২ মার্চ)  রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম দিকনির্দেশনায় ও এসআই মাসুদুল হাসান ও এসআই সৌরভের নেতৃত্বে একদল পুলিশ মিরপুর এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৯ জুয়ারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন, উপজেলার তিতারকোনা গ্রামের আব্দুল মালেকের ছেলে তোফায়েল আহমেদ (২২), আব্দুল মতিনের ছেলে তোফাজ্জল হোসেন (২৭), সুন্দর আলীর ছেলে সাজিদ মিয়া (২৫), রফিক উল্ল্যার ছেলে সুজন মিয়া (৩৪), আরব আলীর ছেলে নজরুল ইসলাম (২০), আবুল হোসেনের ছেলে আব্দুল মান্নান (৩৫), আমান উল্ল্যার ছেলে মিজানুর রহমান (৩০) আব্দুল্লাহপুর গ্রামের আম্বর আলীর ছেলে বিল্লাল মিয়া (২৭) ও চন্দ্রছুড়ি গ্রামের কুদরত আলীর ছেলে হান্নান মিয়া (৩২)।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন,বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম। আসামিদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি মো. ফটিক মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের […]

‎হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু: ব্রিজ থেকে পড়ে বৃদ্ধা, গাছের ডালে প্রাণ গেল আরেকজন

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। ‎ ‎হবিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) […]