দশ টাকার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, আসামি কারাগারে

Share the post

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে মাত্র দশ টাকার লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জাকির হোসেন খান (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

মঙ্গলবার (১১ মার্চ) রাতে নলছিটি উপজেলার নাচনমহল এলাকায় নিজ বাড়ি থেকে অভিযুক্ত জাকির হোসেন খানকে আটক করা হয়। পরদিন বুধবার (১২ মার্চ) ঝালকাঠির আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম। জাকির হোসেন খান নলছিটি উপজেলার নাচনমহল এলাকার হাশেম আলী খানের ছেলে।

 

এজাহার সূত্রে জানা গেছে, জাকির হোসেন খান দশ টাকার লোভ দেখিয়ে ওই শিশুটিকে নিজের অটো গ্যারেজে নিয়ে যায়। ঘটনাটি দেখে শিশুটির আট বছর বয়সী বড় বোন দ্রুত তাদের মাকে খবর দেয়। মা ছুটে এসে দেখেন, শিশুর প্যান্ট খোলা অবস্থায় রয়েছে, আর অভিযুক্ত পালিয়ে গেছে। সন্দেহ হলে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

মামলার পরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে এবং আদালতে হাজির করে। আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এর পরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

 

ওসি আরও বলেন, “আমরা এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। শিশুটির পরিবারকে সকল ধরনের আইনি সহায়তা প্রদান করা হবে।”

 

শিশুদের প্রতি এমন ভয়াবহ অপরাধের বিরুদ্ধে সমাজের সকল স্তরের মানুষকে সোচ্চার হতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের কঠোর পদক্ষেপই পারে এ ধরনের অপরাধ কমিয়ে আনতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]