ইবির জনসংযোগ দপ্তরের দায়িত্ব পেলেন মো. সাহেদ হাসান

Share the post

সুবংকর রায়, ইবি প্রতিনিধি : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের নতুন নিয়োগ দেওয়া হয়েছে। এতে পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাহেদ হাসান।

আজ বুধবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এমসয় অফিস আদেশে বলা হয়েছ- তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিযুক্ত ড. আমানুর আমান-কে উক্ত পদ থেকে ১২ মার্চ ২০২৫ তারিখ হতে অব্যাহতি দেয়া হলো। তিনি তাঁর মূল পদ উপ-রেজিস্ট্রার (তপ্রজ) হিসেবে উক্ত অফিসে যোগদান করবেন। এবং পুনরাদেশ না দেয়া পর্যন্ত জনাব মোঃ সাহেদ হাসান, উপ-রেজিস্ট্রার (তপ্রজ)-কে তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস-এর পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে ভাইস-চ্যান্সেলর মহোদয় নিয়োগদান করেছেন। এ দায়িত্ব পালনের সময় তিনি বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী সকল সুযোগ সুবিধা পাবেন।
নতুন দায়িত্বে নবনিযুক্ত পরিচালক মো. সাহেদ হাসান বলেন, প্রজ্ঞাপন হাতে পাওয়ার পর আজকেই যোগদান করেছি। ভিসি স্যার আমাকে যোগ্য মনে করে যে দায়িত্ব দিয়েছে এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। দায়িত্ব পালনের জন্য সকলের সার্বিক সাহায্য-সহযোগিতা কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]