নবীগঞ্জে প্রগতি লাইফ ইন্সুইরেন্স পিএলসি সার্ভিসিং সেলের ডিজিএম থেকে কামরুল ইসলাম এইচ আর হওয়ায় সংবর্ধনা

Share the post

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে প্রগতি লাইফ ইন্সুইরেন্স পিএলসি নবীগঞ্জ সার্ভিসিং সেলের আয়োজনে ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) হেড অব হিউম্যান রিসোর্সেস (এইচআর) পদে নিযুক্ত হওয়ায় মো: কামরুল ইসলাম কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকালে নবীগঞ্জ সার্ভিসিং সেলের অফিসে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
শুরুতে কুরআন তেলাওয়াত করেন মাহবুবুর রহমান।
হবিগঞ্জ জেলার প্রগতি লাইফ ইন্সুইরেন্স পিএলসি জেনারেল ম্যানেজার আলী হোসেন সভাপতিত্বে ও নবীগঞ্জ পিএলসি ব্রাঞ্চ ম্যানেজার আমিনুর রহমান পরিচালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ জেলার প্রধান প্রগতি লাইফ ইন্সুইরেন্স পিএলসি সার্ভিসিং সেলের জেনারেল ম্যানেজার মো: আলী হোসেন বলেন,”প্রগতি লাইফ ইন্স্যুরেন্স সবসময় মেধা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন করে।কামরুল ইসলাম এর এই পদোন্নতি তার দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতি। আমরা আশা করি, তিনি তার অভিজ্ঞতা ও নেতৃত্ব দিয়ে মানব সম্পদ ব্যবস্থাপনাকে আরও সমৃদ্ধ করবেন।
নবনিযুক্ত এইচআর মো: কামরুল ইসলাম সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে বলেন,”প্রগতি লাইফ ইন্স্যুরেন্স আমার কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং এই প্রতিষ্ঠানের জন্য কাজ করতে পেরে আমি গর্বিত। নতুন দায়িত্বকে আমি আন্তরিকতার সঙ্গে গ্রহণ করছি এবং কোম্পানির সাফল্যে আরও অবদান রাখতে চাই।”
এতে আরো বক্তব্য রাখেন
নবীগঞ্জ প্রগতি লাইফ ইন্সুইরেন্স পিএলসি
সার্ভিসিং সেলের (এজিএম) সুহেলী আক্তার,মিছবাহ উদ্দিন, মো: আবুল কাশেম, মো: শাহনেওয়াজ চৌধুরী।
অন্যান্য মধ্যে আরো বক্তব্য রাখেন, জগন্নাথপুর প্রগতি লাইফ ইন্সুইরেন্স পিএলসি ব্রাঞ্চ ম্যানেজার তানভীর  হোসেন,ও নবীগঞ্জ পিএলসি ব্রাঞ্চ ম্যানেজার রায়হান আহমেদ,বিল্লাল হোসেন,জয়ন্তী দাশ,মুশরাফা আক্তার মিলি,মো:শানু মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও প্রগতি লাইফ ইন্সুইরেন্স ইউনিট ম্যানেজার স্বপন রবি দাস সহ অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]