নওগাঁয় নাতনিকে ধর্ষণের চেষ্টা, দাদা আটক

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ :  নওগাঁর মহাদেবপুরে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক দাদার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দাদাকে আটক করে সোমবার দুপুরে পুলিশে দিয়েছে গ্রামবাসী। ঘটনাটি ঘটে গেল শুক্রবার সন্ধ্যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায় ,গেল শুক্রবার বিকেলে ইফতারি করানোর কথা বলে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের মাদ্রাসা পাড়ার মৃত সাদেক আলীর ছেলে আমিনুল ইসলাম ভুদি (৫০) তার এক ভাতিজার মেয়েকে (৮) পাশের গ্রামের দিকে নিয়ে যায়। সে সময় বিভিন্ন প্রলোভন ও ভয়-ভীতি দেখিয়ে সন্ধ্যায় শিশুটিকে মাঠের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে এলে দাদা আমিনুল ইসলাম সেখান থেকে পালিয়ে যায়।
শিশুটি বাসায় এসে জানায়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে সোমবার দুপুরে গ্রামবাসী আমিনুল ইসলাম ভুদিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। স্থানীয়রা জানান, এর আগেও তার বিরুদ্ধে ধর্ষণসহ বেশ কয়েকটি ধর্ষণ চেষ্টার অভিযোগ রয়েছে।
এই বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এ মামলায় ধর্ষণচেষ্টার অভিযোগে আমিনুল ইসলাম ভুদিকে গ্রেপ্তার করে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]