ঝালকাঠিতে পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু

Share the post

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার পৃথক দুই ঘটনায় বিদ্যুৎস্পর্শে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৯ মার্চ) দুপুরে এই ঘটনা ঘটে। নলছিটি থানার ওসি আব্দুস সালাম এবং কাঁঠালিয়া থানার ওসি মং চেনলা দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ এলাকার রুবেল হাওলাদার (৩২) এবং কাঁঠালিয়া সদর ইউনিয়নের আমরিবুনিয়া গ্রামের নাইম ইসলাম (২৭)। রুবেল হাওলাদার হলেন মোকাব্বের হাওলাদারের ছেলে এবং নাইম ইসলাম চুন্নু হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুই যুবক মটরের মাধ্যমে পুকুরের পানি সেচ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়েন। দ্রুত উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর নলছিটি থানার ওসি আব্দুস সালাম এবং কাঁঠালিয়া থানার ওসি মং চেনলা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা জানান, এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ধরনের ঘটনা কেবল সামাজিক সচেতনতার অভাবই নয়, সচেতনতা বাড়ানোর জন্য আরো পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা আরোপ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]