শিশুকে যৌন হয়রানি, মাথায় চুনকালি ও জুতার মালা পরিয়ে অভিযুক্তকে গণধোলাই

Share the post

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় (৮ মার্চ) ৮ বছর বয়সী শিশুকে যৌন হয়রানির অভিযোগে এক ব্যক্তিকে মাথায় চুনকালি ও জুতার মালা পরিয়ে এবং মুখে কালি মাখিয়ে পুরো গ্রামে ঘোরানো হয়েছে। পরে তাকে গণপিটুনি দিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে আটকে রাখা হলে পুলিশ গিয়ে থানায় নিয়ে যায়।ওই ব্যক্তির নাম বায়রুল মিয়া (৫৫)। তার বাড়ি উপজেলার সন্তোষপুর গ্রামে। মুখে কালি ও গলায় জুতার মালা দিয়ে তাকে গ্রামে ঘোরানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোমস্তাপুর উপজেলার একটি গ্রামে বাইরুল জমি চাষ করেন। জমি দেখতে গিয়ে ওই শিশুকে যৌন হয়রানি করেন বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগে তাকে গণধোলাই দেওয়া হয়েছে।

thumbnail_IMG_20250309_051312

স্থানীয় গ্রাম পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম বলেন, মেয়েটার বয়স ৮-৯ বছর হবে। সে বাড়ির বারান্দায় ছিল। বায়রুল জমি দেখতে এসে তার কাছে যায়। এরপর তাকে মোবাইলে খারাপ ভিডিও দেখায় এবং গায়ে হাত দেয়। এলাকার একটা ছেলে এ দৃশ্য দেখে সবাইকে জানালে তাকে ধরা হয়।

জাহাঙ্গীর বলেন, ধরার পরে আমাকে ডাকা হয়। আমি যাওয়ার আগেই বায়রুলের মাথায় ও মুখে কালি মাখানো এবং জুতার মালা পরানো হয়। গণপিটুনি দিয়ে এভাবে পুরো গ্রাম ঘোরানো হয়। পরে তাকে বোর্ডঘরে (ইউপি কার্যালয়) এনে রাখা হয়। সন্ধ্যায় পুলিশ এসে তাকে থানায় নিয়ে গেছে।

ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, আমি দুপুরের পর থেকেই এলাকার বাইরে আছি। বাইরে থেকে যতটুকু শুনেছি, এলাকার মানুষ এই কাণ্ড ঘটিয়েছে। ওই ব্যক্তিকে পুলিশ থানায় নিয়ে গেছে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার (ওসি) রইস উদ্দিন জানান, শিশুটিকে যৌন হয়রানির বিষয়টি আটক ওই ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এ ঘটনায় থানায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]