ঝালকাঠিতে ডিবির হাতে ইয়াবাসহ যুবক আটক

Share the post

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ঈদকে সামনে রেখে মাদক কারবারিদের বিরুদ্ধে তৎপর রয়েছে। রোববার (৯ মার্চ) দুপুরে ডিবির অভিযানে পৌর এলাকার কাঠপট্টি শাহী মসজিদ এলাকা থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মতিন (৪৮) নামের এক যুবককে আটক করা হয়। আটককৃত মতিন পশ্চিম ঝালকাঠি এলাকার মৃত মানিক হাওলাদারের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন গণমাধ্যমকে জানান, আটককৃত মতিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এটি গত এক সপ্তাহে ডিবির দ্বিতীয় মাদকবিরোধী অভিযান। এর আগে ১ মার্চ কৃষ্ণকাঠি (পেট্রোল পাম্প মোড়) এলাকায় অভিযান চালিয়ে ১,০০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আল আমিন হাওলাদার (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, ঈদকে সামনে রেখে মাদক কারবারিরা মাথাচাড়া দিয়ে উঠেছে। প্রায়ই সড়কপথে দূরপাল্লার পরিবহনে মাদকের চালান আসে। পুলিশের তৎপরতা বাড়ালে এদের দমন করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]