অবাধ মেলামেশার স্বর্গরাজ্য মরজাল ওয়ান্ডার পার্ক

Share the post
আশিকুর রহমান, নরসিংদী :-নরসিংদীর রায়পুরার মরজাল ওয়ান্ডার পার্কে চলছে অবাধ মেলামেশা ও অবৈধ দেহ ব্যবসা। এটি আবার লাকী পার্ক নামে সর্বত্রে পরিচিত।  রমজান মাসে প্রকাশ্যে দিবালোকে এ ধরনের অনৈসলামিক কার্যকলাপে নেই কোন কারো মাথা ব্যথা। নির্ভৃত পল্লী এলাকায় গড়ে ওঠা এ পার্কে বিভিন্ন জায়গা থেকে উঠতি বয়সের মেয়ে এবং কিছু ভাসমান পতিতা এনে পার্কের মালিক ও তার কর্মচারীরা দেহ ব্যবসা করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। পার্কের মালিক আবার ছাগলকান্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান এবং তার স্ত্রী সাবেক রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকী। গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগ করলে তিনিও গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। পরে তাকে গত ১৫ জানুয়ারি (বুধবার) সকালে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেন। এরপর পার্কের পরিচালনার দায়িত্ব নেন লাকীর বড়ছেলে আহমেদ অর্ণব। তিনি দায়িত্ব পাওয়ার পর পার্কের কর্মকর্তা-কর্মচারীরা আরও বেপরোয়া হয়ে ওঠেন।
সরজমিনে বেলা ১২টার দিকে পার্কের ভিতর ঢুকে দেখা যায় ঝোপের আড়ালে উঠতি বয়সের ছেলে-মেয়েরা জোড়ায় জোড়ায় বসে রয়েছেন। আর মধ্যবয়সী নর-নারীরা পার্কের ভিতর রক্ষিত ছোট ছোট ঘরে মনোরঞ্জনে ব্যস্ত। আর এসব কাজে পার্কের কর্মচারীরা নিরাপত্তার ব্যবস্থায় ব্যস্ত। সকাল থেকে রাত অবধি চলে এসব কাজ।
স্থানীয় লোকের অভিযোগ, এ পার্কের নিকটবর্তী মরজাল দারুলউলুম কাসিমূল মাদ্রাসা এবং যোশহর নূরীয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা নামে সুনামধন্য দুটি ধর্মীয় শিক্ষা  প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন নরসিংদী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ ব্রাহ্মনবাড়িয় সহ প্রত্যান্ত অঞ্চল থেকে আসা যৌন কর্মী আবার অনেকের গার্ল ফ্রেন্ডকে সাথে নিয়ে অবৈধ মেলামেশা করতে এ পার্কে আসেন। কোনোরকমের বাঁধা না থাকায় উঠতি বয়সের স্কুল কলেজগামী ছেলে মেয়েরাও আসেন তাদের বন্ধু-বান্ধবদের নিয়ে। এতে করে এলাকার সামাজিক পরিবেশ দিন দিন খারাপের দিকে গড়াচ্ছে।
মরজাল বাসস্ট্যান্ডের বিভাটেক চালক বলেন, বিভিন্ন জায়গা থেকে আসা ওঠতি বয়সের ছেলে-মেয়ে ও নর-নারীরা বাস থেকে নেমে আমাদের রিকশা যোগে এখানে আসে। এক দুই ঘন্টা পরে এরা আবার চলে যায়। পার্কের ভিতর ছোট ছোট করে ঘর করা আছে। সেখানে ঘন্টা হিসেবে ঘর ভাড়া নিয়ে এরা প্রবেশ করে তারপর তাদের কাজ শেষে এরা আবার চলে যায়।
তানযীমূল মাদ্রারাসিস নরসিংদীর সভাপতি  হাফেজ মাওলানা শওকত হোসেন সরকার বলেন, বিনোদনের নামে এধরনের অনৈসলামিক কার্যকলাপ বন্ধ করতে হবে। ঘৃণা ও নিন্দা জানাই এসব কার্যকলাপ। এসব পার্কের নামে নারী-পুরুষদের অবাধে মেলামেশা বন্ধ না করলে আলেম সমাজ দ্রুত প্রতিরোধ গড়ে তুলবে। তিনি আরও বলেন, প্রশাসন দ্রুত এসব অবৈধ পার্ক বন্ধ করে সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করতে হবে। আর তা না হলে তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবে আলেম সমাজ।
এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আদিল মাহমুদ বলেন, আপনার কাছ থেকে জানতে পেরেছি। আমি আগামীকালই সেখানে টিম পাঠাচ্ছি। এধরনের অনৈতিক কাজ হলে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postনরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ফুটে ওঠে বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postমো হিমেল মিয়া মনোহরদী নরসিংদী।নরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ছিল বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল প্রকাশ। অনুষ্ঠানে প্রধান […]