পাবনায় প্রসবের সময় নবজাতকের মাথা বিচ্ছিন্ন

Share the post

রোগীর পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, পাবনার আতাইকুলা গ্রামের দুবাই প্রবাসী মো. রমজান খাঁর স্ত্রী মোছা. শিউলী খাতুন (৩৫) তৃতীয় সন্তান গর্ভে ধারণ করেছিলেন। গর্ভবতী নারী প্রথম থেকেই পাবনার গাইনি চিকিৎসক শাহীন ফেরদৌস শানুর নিয়মিত রোগী। মঙ্গলবার ভোরে হঠাৎ ব্যথা উঠলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ডা. শানুর শহরের বাসার চেম্বারে নিয়ে যান। সেখানে প্রাথমিকভাবে চিকিৎসক তাকে দেখে অবস্থা জটিল মনে করে দ্রুত হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

এ সময় রোগীর স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ভর্তির পরে চিকিৎসক দীপা মর্জিনা রোগীকে প্রাথমিক পরীক্ষা করে পেটের বাচ্চা ‘মৃত’ বলে জানিয়েছিলেন। তবে পরিবারের সদস্যদের দাবি, প্রসবের সময় নবজাতকের মাথা বিচ্ছিন্ন হওয়ার পর তাদের জানানো হয়েছে বাচ্চাটি পেটে মৃত অবস্থায় ছিল।এ ঘটনায় পাবনা জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের জ্যৈষ্ঠ চিকিৎসক নারগিস সুলতালাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন- হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) জাহিদ ইসলাম ও গাইনি বিশেষজ্ঞ ডা. ফাতেমা মাসুর।

তদন্ত কমিটির প্রধান গাইনি বিশেষজ্ঞ ডা. নারগিস সুলতালা বলেন, ‘বিষয়টি শোনার সঙ্গে সঙ্গেই আমরা ওই মায়ের পরিপূর্ণ সেবার ব্যবস্থা করছি। ওই নারীর পেটে যে বাচ্চা ছিল, সেটি মৃত অবস্থায় ছিল। মৃত বাচ্চা নিয়েই তিনি এখানে ভর্তি হয়েছিলেন। তার পেটের বাচ্চার বয়স পরিপূর্ণ ছিল না। সবেমাত্র সাত মাসে পড়েছে। ওই নারী গর্ভকালীন থেকেই ডায়াবেটিক, থাইরয়েডের সমস্যায় ভুগছিলেন। তিনি নিয়মিত ইনসুলিন ব্যবহার করতেন।’

তিনি আরও বলেন, ‘ভুক্তভোগী নারীর পেটে পানির পরিমাণ খুবই কম ছিল। এটি একটি বিরল ঘটনা। পেটে থাকা মৃত শিশুটির বয়স কম হওয়ায় তার শরীরের কোনো কিছুই শক্ত ছিল না। এমনকি ওই শিশুটির মাথার অংশ পেটের ওপরে ও পা নিচের দিকে ছিল। নরমাল প্রসব করানোর সময় সেবিকারা জোরে টান দিলে ঘাড় থেকে মাথা ছিঁড়ে যায়। পরে সিজার করে তার পেট থেকে মৃত শিশুর অবশিষ্ট অংশ বের করা হয়েছে। তবে অসাবধানতায় এটি হয়েছে কিনা তা তদন্ত করে দেখছি আমরা।’

এ ঘটনায় পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. রফিকুল হাসান বলেন, ‘রোগীর অবস্থা এখন ভালো আছে। গাইনি চিকিৎসক নারগিস সুলতানাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা সাত কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দেবেন। এরপরে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

৫০০ পরিবারের জন্য ঈদ সামগ্রীর ব্যবস্থা করল শিক্ষার্থী সহযোগিতা সংগঠন

Share the post

Share the post পাবনা প্রতিনিধি :পবিত্র ঈদকে সামনে রেখে পাবনা জেলার বেড়া উপজেলায় ৫০০ অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে শিক্ষার্থী সহযোগিতা সংগঠন। আজ ১৯ মার্চ, বৃহস্পতিবার সংগঠনটির উদ্যোগে মাত্র ২ টাকার বিনিময়ে এসব পরিবারের হাতে ঈদের বাজার তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরেই ব্যতিক্রমধর্মী এই মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। সংগঠনের পক্ষ থেকে […]

ঈশ্বরদীতে ভেঙ্গে ফেলা আ’লীগ কার্যালয়ের স্থলে নির্মিত হচ্ছে রূপপুর প্রকল্পের ওয়েদার মনিটরিং টাওয়ার

Share the post

Share the postমহিদুল ইসলাম ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী উপজেলা ও পৌর আওয়ামীলীগের ভেঙ্গে দেওয়া কার্যালয়ের স্থলে নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পের ‘ওয়েদার মনিটরিং টাওয়ার’। গত ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের পর ভেঙে দেওয়া হয় শহরের ফকিরের বটতলা সংলগ্ন উপজেলা ও পৌর আওয়ামী লীগ কার্যালয়। মূলত সেই জমিতেই নির্মাণ করা […]