নেত্রকোনায় বিএনপি নেতা হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা : নেত্রকোনার পূর্বধলায় বিএনপি নেতা এরশাদ আলী খন্দকার হত্যা মামলায় এক আওয়ালী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এরশাদ আলী উপজেলার নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও নরনায়ণপুর গ্রামের বাসিন্দা ছিলেন।এরশাদ আলীকে হত্যা মামলায় সাবেক সাংসদ, সাবেক উপজেলা চেয়ারম্যান, বর্তমান দুই ইউপি চেয়ারম্যান, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি, সাংসদের দুজন ব্যক্তিগত সহকারীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২১ নেতাকর্মীর নাম রয়েছে। গ্রেফতারকৃত বেলায়েত হোসেন খান (৭০) উপজেলার ইয়ারন গ্রামের মৃত আব্দুল জব্বার খানের ছেলে। তিনি স্থানীয় আ.লীগ নেতা এবং হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
রবিবার (২৭ অক্টোবর) বেলায়েত হোসেন খানকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতের পাঠানোর পর আদালত তাকে কারাগারে প্রেরণ করে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি আরো জানান, শনিবার রাতে নিহতের স্ত্রী সুফিয়া খাতুন বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন। এতে সাবেক সাংসদসহ ২১ জনের নাম উল্লেখ এবং ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এ মামলার অন্যান্য আসামিরা হলেন- নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক (৭০), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন (৪৮), শফিকুল ইসলাম শফিক (৪৫), মাসুদ আলম টিপু (৫৫), কমল সরকার (৫০), হাসান (৫০), নূরুল আমিন (৫০), আব্দুল কুদ্দুছ বেপারী (৫৫), মো. খোকন মিয়া (৪৫), শাহজাহান কবীর (৪৪), ইসলাম উদ্দিন (৫৭), সাহজাত হোসেন সাজ্জাত (৫৯), জাহাঙ্গীর (৩৫), মো. আল উছমান বেপারী (৬৯), মো. রফি বেপারী (৪০), রমজান (৪০), সজুত খান (৫০), লাল মিয়া (৫২), ফেরদৌস (৪০), উজ্জ্বল (৪০)। ২০১৮ সালের ২২ ডিসেম্বর বিকালের দিকে পূর্বধলার নারান্দিায়ায় দলীয় বিরোধের জের ধরে নিজ গ্রামে জনৈক রতন খন্দকারের বাড়ির সামনে মামলার এজাহারভুক্ত আসামিরা বেধড়ক মারপিট করলে ঘটনাস্থলেই মারা যান এরশাদ আলী খন্দকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া,ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণের চিত্রাংকন,রচনা ও গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং একাডেমীক সুপারভাইজার নুরুল আমিন এর সঞ্চালনায় […]

বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধি:বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ–১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন । দলের এই সংকটময় মুহূর্তে যারা ধানের শীষের বিরোধিতা করছেন, তারা নিজেদেরকে কখনও বিএনপির প্রকৃত কর্মী দাবি করতে পারেন না। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার […]