নেত্রকোনার বারহাট্টায় ৪ আগস্ট ছাত্রদের মিছিলে গুলির মামলায় যুবলীগ নেতা আটক

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে ৪ আগস্ট গুলি বর্ষণ ও মারপিট করার মামলায় যুবলীগ নেতা আননান (৩৯) কে আটক করেছে বারহাট্টা থানা পুলিশ।শুক্রবার রাতে( ২৫ অক্টোবর) বাউসী এলাকায় একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান। আননান ওরফে আদনাল নেত্রকোনা বারহাট্টা উপজেলার মৌয়াটি গ্রামের হাবিবুর রহমান কাচু মিয়ার ছেলে। সে বাউসী ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।
গত ৪ আগষ্ট বারহাট্টা গোপালপুর বাজারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা। সে মিছিলে গুলি বর্ষণ ও মারপিটের অভিযোগ এনে গত ১৯ আগস্ট উপজেলা বাউসী ইউনিয়নের প্রেমনগর গ্রামের আমজাদ হোসেনের ছেলে, আমিনুল ইসলাম (৪৭) বাদী হয়ে বারহাট্টা থানায় একটি মামলা দায়ের করে। সেই মামলার এজাহার ভুক্ত আসামী আননান ওরফে আদনাল। বারহাট্টা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,সে একজন এজাহার ভুক্ত আসামী। গত রাত তাকে বাউসী এলাকায় একটি চায়ের দোকান থেকে আটক করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষ করে শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া,ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণের চিত্রাংকন,রচনা ও গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং একাডেমীক সুপারভাইজার নুরুল আমিন এর সঞ্চালনায় […]

বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধি:বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ–১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন । দলের এই সংকটময় মুহূর্তে যারা ধানের শীষের বিরোধিতা করছেন, তারা নিজেদেরকে কখনও বিএনপির প্রকৃত কর্মী দাবি করতে পারেন না। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার […]