নেত্রকোনায় বিএনপি নেতার বাড়িতে হামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম মামুনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৮ জুলাই স্থানীয় বিএনপি নেতার বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ। রোববার (২৭ অক্টোবর) দুপুরে পৌর শহরের বউ বাজার এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোহনগঞ্জ থানার ওসি মো. কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। আটক শফিকুল ইসলাম মামুন উপজেলার নাগডরা এলাকার বাসিন্দা। তবে তিনি পৌর শহরে বসবাস করতেন।
পুলিশ, মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা মিছিল বের করে। এসময় আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগের নেতৃত্বে ওই মিছিলে হামলা চালানো হয়। পরে রেলস্টেশনের কাছে থাকা পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুমের বাড়িতে হামলা চালায় অর্ধশত ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মী। এসময় বিএনপি নেতা নিজের ঘরের ভেতর অবস্থান করছিলেন। হামলাকারীরা রামদা-চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ওই বিএনপি নেতার ঘরের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত করে। তবে ভেতরে ঢুকতে না পেরে তারা এক পর্যায়ে চলে যায়। এ ঘটনায় সরকার পতনের পর ২৮ সেপ্টেম্বর থানায় মামলা করেন ওই বিএনপি নেতা। এতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৩০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মোহনগঞ্জ থানার ওসি মো. কামরুল হাসান বলেন, নিরাপত্তা কারণে আজ তাকে আদালতে পাঠানো হয়নি। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া,ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণের চিত্রাংকন,রচনা ও গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং একাডেমীক সুপারভাইজার নুরুল আমিন এর সঞ্চালনায় […]

বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধি:বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ–১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন । দলের এই সংকটময় মুহূর্তে যারা ধানের শীষের বিরোধিতা করছেন, তারা নিজেদেরকে কখনও বিএনপির প্রকৃত কর্মী দাবি করতে পারেন না। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার […]