নবীগঞ্জে পুলিশের অভিযানে ৩৯টি গরুসহ ৪জন ডাকাত গ্রেফতার

Share the post
স্বপন রবি দাস, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:  হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ডাকতি হয়ে যাওয়া ৩৯ চোরাই গরু উদ্ধার ও চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রাক গাড়ি এবং নোহা গাড়ী উদ্ধার-সহ চার জনকে আটক করেছে নবীগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার ( ০১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ১০নং দেবপাড়া ইউনিয়নস্থ টোলপ্লাজার সামনে গোপলারবাজার এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই গরু ও চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রাক গাড়ি ও নোহা গাড়ী উদ্ধার করে এবং চারজনকে আটক করা হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো কামাল হোসেন, পিপিএম-এর নেতৃত্বে এসআই/স্বাধীন চন্দ্র তালুকদার, এসআই/পিযুষ কান্তি দেবনাথ ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন তাদের কে আটক করা হয়।
আটককৃত চার জন হলেন, মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর ব্রাহ্মণগ্রামের মৃত আজমান আলীর ছেলে মোঃ সৈয়দুর রহমান (৩০), সিলেট জেলার উসমানীনগর থানার সৈয়দপুর গ্রামের জফির মিয়ার পুত্র মো. শামসুদ্দিন( ২৯), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পারকুল গ্রামের মো.নরুল মিয়ার ছেলে মো. উজ্জল হোসেন (২১), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পারকুল গ্রামের ইসলাম উদ্দিন এর ছেলে মো. রেফু মিয়া (২৪)।
নবীগঞ্জ থানা সুত্রে জানা যায়, মঙ্গলবার ( ০১ অক্টোবর) রাত অনুমান সাড়ে ৮টার সময় নবীগঞ্জ থানাধীন ৫ নং আউশকান্দি ইউনিয়নের অন্তর্গত মডেল বাজার সংলগ্ন ব্রীজের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর অজ্ঞাতনামা ১২/১৩ জন ডাকাত বাদীর বিভিন্ন রংয়ের ৩৯ (উনচল্লিশ) টি ডেকা বাছুর ও একটি ট্রাক গাড়ী, বিভিন্ন কোম্পানীর মোবাইল ফোন ৫টি এবং নগদ- দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়।
এই ঘটনায় মোঃ এনায়েতুল এনাতুল বেপারী (৩৮) বাদী হয়ে নবীগঞ্জ থানায় ১০ জন কে আসামী করে মামলা করেন। তারা হলেন, মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর ব্রাম্মন গ্রামের মৃত আজমান আলীর ছেলে মোঃ সৈয়দুর রহমান (৩০), সিলেট জেলার উসমানীনগর থানার সৈয়দপুর গ্রামের জফির মিয়ার পুত্র মো. শামসুদ্দিন( ২৯), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পারকুল গ্রামের মো.নরুল মিয়ার ছেলে মো. উজ্জল হোসেন (২১), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পারকুল গ্রামের ইসলাম উদ্দিন এর ছেলে মো. রেফু মিয়া(২৪), সিলেট জেলার ঘোয়াইঘাট উপজেলার শালুটিকর গ্রামের মৃত আব্দুল করিম এর ছেলে রাসেল আহমেদ, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের দিনারপুর গ্রামের সোহেল মিয়া, নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের আলাউদ্দিন এর পুত্র আবু বকর (৩০), মো.সাধু (২৪), আরমান (২৫), মিলন (২৭)।
ডাকাত গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন পিপিএম। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামীরা সকলেই ডাকাত চক্রের সদস্য। আসামীরা ডাকাতির ঘটনার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীদের হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]