ব্রাহ্মণবাড়িয়ায় ১০ টাকার জন্য সংঘর্ষ, আহত ৩০

Share the post

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাঁচা সড়ক মেরামত করে টাকা উঠানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে, মঙ্গলবার রাতেও এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সম্প্রতি তেরকান্দা গ্রামের একটি কাঁচা সড়ক ভেঙে যাওয়ায় মাটি ফেলে সংস্কার করে মেম্বার গোষ্ঠীর নয়ন ও তার সহযোগীরা। গতকাল মঙ্গলবার সকালে একই গ্রামের সরদার গোষ্ঠীর জুয়েল সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যাওয়ার সময় নয়ন জুয়েলের কাছে সড়ক মেরামতের কথা বলে ১০ টাকা চায়। এতে জুয়েল টাকা দিতে অনিহা প্রকাশ করলে তাদের মধ্যে তর্ক-বির্তক ও হাতাহাতির ঘটনা ঘটে।

বিষয়টি মীমাংসা করতে সন্ধ্যায় সালিশে বসে দুই পক্ষের লোকজন। এসময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে রাতে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এরই জের ধরে আজ বুধবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষ জড়ায়। সংঘর্ষে উভয়পক্ষের ৩০ জন আহত হয়। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]