মুন্সিগঞ্জে ভুয়া এনএসআই জনতার হাতে আটক.

Share the post
মোঃখায়রুল ইসলাম হৃদয়, মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় মোঃ নাছির সরদার (৩২) নামের এক ভুয়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কর্মকর্তা পরিচয় দেওয়া  ব্যক্তিকে সন্দেহ হলে এলাকাবাসী আটকিয়ে পুলিশ কে খবর দেয়।খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ মঙ্গলবার দুপুরে উপজেলার কেয়াইন ইউনিয়নের সুখের ঠিকানা নামক এলাকা থেকে জনতার হাত থেকে উদ্ধার করে পরিচয় জিজ্ঞেস করলে পরিচয়ে গড়মিল পাওয়ায় আটক করে সে ভুয়া এনএসআই কে। পুলিশ তার কাছ থেকে একটি ভুয়া এনএসআই পরিচয়পত্রও উদ্ধার করে। ই পরিচয়পত্রে তার নাম মোঃমাহমুদুল হাসান লিখা থাকলেও পদবি ব্যবহার করেছেন এনএসআইয়ের সহকারী পরিচালকের।
আটককৃত ভুয়া এনএসআই এর আসল নাম মোঃনাছির সরদার। জানা যায়,তিনি খুলনা জেলার ফুলতলা থানার উত্তর ডিহির গ্রামের মোঃমমিন সরদারের ছেলে। একাধিক স্থানীয় ও পুলিশ জানায়,মঙ্গলবার দুপরে প্রাইভেটকারের ভাড়া নিয়ে মোঃনাছির সরদারের সাথে স্থানীয়দের কথা-কাটাকাটি  হয়।তখন সে নিজেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর কর্মকর্তা দাবি করে। তার আচরনে সন্দেহ হলে স্থানীয়রা  সিরাজদিখান থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে আটক করে। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি প্রসঙ্গে জানান, আটক নাছির জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে অর্থ আদায় করতো। তার বিরুদ্ধে মামলার প্রকৃয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]