নেত্রকোনার কলমাকান্দায় পৃথক দুর্ঘটনায় শিশুসহ যুবকের মৃত্যু

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা : নেত্রকোনার কলমাকান্দায় পানিতে ডুবে আব্দুল্লাহ নামে ৫ বছর বয়সী এক শিশু ও বিদ্যুৎস্পৃষ্টে কামাল মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার খারনৈ ইউনিয়নের বাউসাম ভাটিপাড়া গ্রামে ও রংছাতি ইউনিয়নের রায়পুর গ্রামে এসব দুর্ঘটনা ঘটে। শনিবার(৭ সেপ্টেম্বর ) কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দীন এসব তথ্য নিশ্চিত করেছেন।শিশু আব্দুল্লাহ উপজেলার খারনৈ ইউনিয়নের বাউসাম ভাটিপাড়া গ্রামের আমছর আলীর ছেলে। আর কামাল মিয়া রংছাতি ইউনিয়নের রায়পুর গ্রামের বাসিন্দা। নিহত শিশু আব্দুল্লাহর চাচা মাসুদ মিয়া বলেন, শুক্রবার সন্ধ্যার আগে বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল আব্দুল্লাহ। খেলতে খেলতে এক সময় সকলের অজান্তেই বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির তার সন্ধান পাওয়া যায়নি। পরে পুকুরের পানির তল থেকে আব্দুল্লাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জয়ত্রী দেবনাথ পূরবী বলেন, হাসপাতালে নিয়ে আসা আসার আগেই আব্দুল্লাহ মারা গেছে।
এদিকে, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ না করে নিজ ঘরে বৈদ্যুতিক সিলিং পাখা সংযোগ দিচ্ছেলেন কামাল। এ সময় অসাবধানতাবসত বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। তা দেখে   বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে স্বজনরা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জয়ত্রী দেবনাথ পূরবী বলেন, হাসপাতালে নিয়ে আসা আসার আগেই কামাল মিয়া মারা গেছেন। কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দীন বলেন, ওই দুটি ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না। ফলে সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া,ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণের চিত্রাংকন,রচনা ও গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং একাডেমীক সুপারভাইজার নুরুল আমিন এর সঞ্চালনায় […]

বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধি:বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ–১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন । দলের এই সংকটময় মুহূর্তে যারা ধানের শীষের বিরোধিতা করছেন, তারা নিজেদেরকে কখনও বিএনপির প্রকৃত কর্মী দাবি করতে পারেন না। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার […]