রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুর্ঘটনায় আহত ১০

Share the post

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে বাস দুর্ঘটনায় অন্তত ১০ যাত্রী আহত হয়েছে। এতে ব্রিজের রেলিং ভেঙে গেছে। রোববার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে খুলনা-বরিশাল মহাসড়কের রাজাপুরের পিংড়ি স্কুল সংলগ্ন ব্রিজের রেলিংয়ে ঢাকাগামী যাত্রীবাহী বাস ইতালি পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে আটকে যায়। এতে ১০জন যাত্রী আহত হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানান, দুর্ঘটনার শিকার বাসটি উদ্ধারে কাজ চলছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল খালেক জানান, রাজাপুরের পিংড়ি এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে আটকে গেছে। এদের মধ্যে অন্তত ১০ যাত্রী আহত হয়েছে। তারা রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, রাজাপুরের পিংড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী একটি বাস ব্রিজের রেলিংয়ে আটকে গেছে। এতে কয়েকজন আহত হলেও কেউ নিহত হয়নি। যান চলাচল স্বাভাবিক রয়েছে। বাসটিতে উদ্ধারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

গৌরনদীতে উত্তেজনা: ছিনতাই মামলায় ছাত্রদল নেতা পারভেজসহ চারজনকে আসামি করায় তোলপাড়

Share the post

Share the postমো: সাইফুল ইসলাম সজিব, বরিশাল প্রতিনিধি: গৌরনদী উপজেলায় রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে—গৌরনদী উপজেলা মহিলা দলের নেত্রী তাসলিমা আক্তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা ছিনতাই মামলা দায়ের করেছেন। জানা গেছে, মামলায় আসামি করা হয়েছে— ইমরান খান, সহ-সভাপতি, বরিশাল জেলা ছাত্রদল রাজিব খান, যুগ্ম আহ্বায়ক, গৌরনদী উপজেলা ছাত্রদল ইত্তেসাম […]

ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে মারা গেল খামারির ৬টি গরু

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে একটি খামারের ৬টি গাভি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের মো. নজরুল ইসলাম (৫৬) খামারে এ ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে জানান গরুর মালিক। এ ছাড়া খামারটির আরও […]