মুন্সীগঞ্জে মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ

Share the post
মোঃখায়রুল ইসলাম হৃদয়, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের সিরাজদিখানে নাসির শেখ (৪৮) নামে এক মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের স্বজনদের দাবি, জমি সংক্রন্ত বিরোধের জেরে নাসিরকে গুলি করে হত্যা করা হয়েছে। নাসির শেখ মালামত গ্রামের মৃত সামাদ শেখের ছেলে এবং পেশায় একজন মাছ ব্যবসায়ী।
উপজেলার মালখানগর ইউনিয়নের মালামত গ্রামে নিজ বাড়িতে যাওয়ার পথে মালামত জামে মসজিদের সামনে গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মুশফিকুর রহমান রাজিব তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাসিরের ভাই সেলিম শেখ অভিযোগ করে বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে আমাদের গ্রামের নুরু শেখের দুই ছেলে বাবু (২৭) ও নয়ন (২২) মিলে আমার ভাইকে গুলি করে হত্যা করেছে। ঘটনার সত্যত নিশ্চিত করে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, ‘জমিসংক্রন্তা বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]