নওগাঁয় শিক্ষার্থীদের তোপের মুখে আস্তান মোল্লা কলেজের অধ্যক্ষের পদত্যাগ

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ: নওগাঁর আস্তান মোল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষের অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিতে অবশেষে পদত্যাগ করেছেন অধ্যক্ষ মাহাবুবুল ইসলাম।
আজ বুধবার (২১ আগস্ট) বিকেলে ৩ টায় পদ থেকে পদত্যাগ করেন। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বিভিন্ন সময় কলেজের উন্নয়নে জন্য সরকারি ভাবে আসা বরাদ্দের টাকায় ঠিকমত কাজ করেননি তিনি। যে কারণে এখনও এই কলেজ ক্যাম্পাস অবহেলিত রয়েছে। তিনি বিভিন্ন সময় শিক্ষক নিয়োগ দিয়ে লাখ লাখ টাকা নিয়োগ বাণিজ্য করেন। এছাড়াও কলেজের অধ্যক্ষ আমাদের কাছ থেকে বিভিন্ন সময়ে অতিরিক্ত ফি আদায় করে তিনি আত্মসাৎ করেন। এরপর অধ্যক্ষের নানা অনিয়ম তুলে ধরে তার অপসারণ দাবি করে একটি পত্র কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হয়েছিল। অন্য শিক্ষকরা অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা নিয়ে এসে একটি কাগজে স্বাক্ষর করেছেন। তারপর তিনি তার পদ থেকে পদত্যাগ করেন। এতে আমরা অনেক খুশি হয়েছি। পদত্যাগ পত্রে অধ্যক্ষ মাহাবুবুল ইসলাম উল্লেখ করেন, আমি নিন্ম স্বাক্ষরকারী অদ্যই ২১/৮/২৪ তারিখে আমার পদ থেকে সেচ্ছায় পদত্যাগ করলাম। এবিষয়ে জানতে অধ্যক্ষ মাহাবুবুল ইসলামের মুঠোফোনে একাধিক বার কল দিলেও সেটা বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]