মুন্সিগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও বালু দস্যুদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান আটক-৬

Share the post
মোঃখায়রুল ইসলাম হৃদয়,মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জের গজারিয়ায় নৌ-পথে চাঁদাবাজি ও বালু দস্যুদের বিরুদ্ধে অভিযান চালান সেনাবাহিনীর সদস্যরা। সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিল্লুর রহমানের নেতৃত্বে  বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মেঘনা নদীর মোহনা এ অভিযান চালান। এসময় ৩টি ড্রেজার, বালু উত্তোলন ও নৌযান থেকে চাঁদা আদায়ের দায়ে ৬জন কে আটক করেন সেনাবাহিনী। জানা যায়, গজারিয়া উপজেলার
গুয়াগাছিয়া এবং পার্শ্ববর্তী মতলব উত্তর থানা সীমানা ঘেঁষে মেঘনা নদীতে একটা মহল প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নৌ-পথে জলযান থেকে চাঁদা এবং অবৈধ বালু উত্তোলন করে আসছিল দীর্ঘদিন ধরে। গ্রাম ঘেঁষে মেঘনা নদী থেকে বালু উত্তোলনে হুমকির মুখে পড়ে এলাকার রাস্তা ঘাট, কৃষি জমি, গাছ পালা ও বিভিন্ন স্থাপনা। এ নিয়ে বিভিন্ন দপ্তরে স্থানীয়রা অভিযোগ  দিয়েও তারা বালু খেকোদের অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে পারেন নাই।
নদীতে নৌযান থেকে চাঁদাবাজি ও বালু দস্যুদের বিরুদ্ধে গজারিয়া নৌ থানায় মামলা হলেও এখনও গ্রেপ্তার হয়নি একাজে জড়িতরা।সম্প্রতি গজারিয়া থানায় অবস্থান নেন সেনাবাহিনীর সদস্যরা। মেঘনা নদীতে চাঁদাবাজি ও বালু উত্তোলন বন্ধ করতে স্থানীয়রা সেনাবাহিনীর সহযোগিতা চান। এসময় সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিল্লুর রহমান নৌপথে চাঁদাবাজি ও অবৈধ বালু উত্তোলন বন্ধ করার স্থানীয়দের আশ্বাস দেন। এরই পরিপ্রেক্ষিতে বুধবার  নৌ-পথের চাঁদাবাজি ও বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিল্লুর রহমান। একটি স্পিডবোট নিয়ে অভিযান শুরু হয় মেঘনা থেকে পরে শাখা নদীগুলোতে দিনভর অভিযান চালানো হয়। এসময় গ্রাম ঘেঁষে বালু উত্তোলনের সময় তিনটি ড্রেজার জব্দ ও ৬জনকে আটক করে সেনাবাহিনীর সদস্যেরা।বিষয়টি নিশ্চিত করে সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিল্লুর রহমান বলেন,তাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং যে কোন অপরাধীদের সেনাবাহিনী ছাড় দেবে না.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]