বীর মুক্তিযোদ্ধা ডাঃ আবুল কালাম আযাদ আর নেই
নোমান বিন খুরশীদ (চট্টগ্রাম): বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণহাটের কমান্ডার, ৭১ এর সৈনিক ডাঃ আবুল কালাম আযাদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন। বুধবার রাত ১১টা নাগাদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে তিনি আর মৃত্যুবরণ করেন। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়ে টানা ৬দিন মৃত্যুর সঙ্গে লড়েছেন তিনি। দূর্ঘটনার পর উনাকে ম্যাক্স হাসাপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তরিত করা হয়।

