★চেয়ারম্যান আব্দুল মাবুদ এর সাহসী নেতৃত্বে ডাকাতের হাতে অপহরণকৃত আহমদ কবির উদ্ধার★
সাইফুল ইসলাম তাহসান: রামু উপজেলা অন্তর্গত খুনিয়া পালং ইউনিয়ন পরিষদের অতন্ত প্রহরী হিসাবে যিনি সবসময় সর্বদায় পরিচিত ইউনিয়নের জনসাধারণের কাছে। যার সৎ,সততা,নিষ্ঠাবান,অধম্য সাহসিকতার নেতৃত্ব ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে অত্র ইউনিয়নের জনসাধারণের নিরাপত্তা নিয়েও ইউনিয়নের একজন অভিভাবক হিসাবে বদ্ধপরিকর। আর তাই তো গতকালেও তার অদম্য সাহসীকতার পরিচয় দিয়ে তার যোগ্য নেতৃত্বে, ও রামু থানা ওসি আবুল খায়ের এবং পুলিশ সদস্যদের সহযোগিতায় অত্র ইউনিয়নের আহমদ কবির ড্রাইভারকে একদল ডাকাতের হাত থেকে রক্ষা করে। গভীর রাত, জীবনের চরম ঝুঁকি,তারপরও ডাকাত মোকাবেলা ও অপহৃত যুবককে উদ্ধারে গহীন অরন্যে মাইলের পর মাইল পায়ে হাটা পথ চলা, উদ্ধেগ উৎকন্ঠার একটি রজনী। অত্র ইউনিয়নের চেয়ারম্যানকে রাত ২টা ৩১হঠাৎ ফোন করে তথ্য দেয়, আবু ছৈয়দ নামে একজন বাসিন্দা ফোনে জানান উত্তর খুনিয়া পালং মিয়া হোছনের ঘোনায় ৪টি বসত বাড়িতে ডাকাতির হয়েছে। আহমদ কবির ড্রাইভারকে ডাকাত দল অপহরন করেছে। খবরে সাংবাদিক আব্দুল মাবুদ চেয়ারম্যান ড্রাইভার নুরুল হককে নিয়ে ৫মিনিটের মধ্যে দুর্গম পাহাড়ি ঐ গ্রামে পৌছে,গাড়িতে বসেই রামু থানার ওসি,খুনিয়া পালং এ টহল রত পুলিশের ২টি টিম, হিমছড়ি ফাঁড়ির আইসি ইন্সপেক্টর আতিককে খবর জানান।একজনকে অপহরনের খবরে রাতেই ডাকাত দলের পিছু হাঁটতে থাকেন অত্র ইউনিয়নের মানবতার,মানবিক চেয়ারম্যান সাংবাদিপ আব্দুল মাবুদ এবং ইউনিয়নের কয়েকজন গ্রামবাসী। এই ঘটনায় ডাকাতের হাতে অপহরণকৃত আহমদ ড্রাইভারকে উদ্ধার করে অত্র ইউনিয়নের চেয়ারম্যান আরেকটি মানবতার মানবিক দৃষ্টান্ত সৃষ্টি করলেন। সর্বশেষ বলি জননেত্রী শেখ হাসিনা বলিষ্ঠ নেতৃত্বের গুণাবলি, সৎ,সাহসিকতা,নিষ্ঠাবান মানিক রতন চিনতে কখনও ভুল করেননি। জয় হোক মানবতার জয় হোক জননেত্রী শেখ হাসিনার জয় হোক অত্র ইউনিয়নের চেয়ারম্যানের।

