ঝালকাঠিতে এইচএসসি পরীক্ষা বাতিল ও চাকরিতে বয়স বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

Share the post

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে এইচএসসি পরীক্ষা বাতিল, ইউনিভার্সিটিতে ভর্তি ও চাকরিতে বয়স বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এইচএসসির পরীক্ষার্থীরা। শুক্রবার (১৬ আগষ্ট) বেলা ১১টায় শহীদ মিনার এলাকায় বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এতে বক্তব্য রাখেন আব্দুল মালেক কলেজের অলিউল ইসলাম নয়ন, রাজাপুর সরকারি কলেজের ছাত্র উৎস কুমার দাস ও আলহাজ্ব লালমোন মহিলা কলেজের ছাত্রী তিন্নি আক্তার প্রমুখ। বক্তারা বলেন, বন্যা ও চলমান পরিস্থিতিতে কয়েক দফা পরীক্ষা পিছিয়ে তাদের জীবন থেকে প্রায় এক বছর চলে গেছে। এখনও তিনটি পরীক্ষা নতুন করে দিতে হবে, সেই পরীক্ষা দেয়ার মতো পরিস্থিতি তাদের নেই। এ কারনে পরীক্ষা বাতিল, ভর্তিতে ও চাকরিতে সময় বৃদ্ধি দাবি করে অন্যথায় আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

গৌরনদীতে উত্তেজনা: ছিনতাই মামলায় ছাত্রদল নেতা পারভেজসহ চারজনকে আসামি করায় তোলপাড়

Share the post

Share the postমো: সাইফুল ইসলাম সজিব, বরিশাল প্রতিনিধি: গৌরনদী উপজেলায় রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে—গৌরনদী উপজেলা মহিলা দলের নেত্রী তাসলিমা আক্তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা ছিনতাই মামলা দায়ের করেছেন। জানা গেছে, মামলায় আসামি করা হয়েছে— ইমরান খান, সহ-সভাপতি, বরিশাল জেলা ছাত্রদল রাজিব খান, যুগ্ম আহ্বায়ক, গৌরনদী উপজেলা ছাত্রদল ইত্তেসাম […]

ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে মারা গেল খামারির ৬টি গরু

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে একটি খামারের ৬টি গাভি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের মো. নজরুল ইসলাম (৫৬) খামারে এ ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে জানান গরুর মালিক। এ ছাড়া খামারটির আরও […]