ডিবির সদস্যদের নিয়ে ৬ দিন পর এনায়েতপুর থানার কার্যক্রম শুরু

Share the post

সিরাজগঞ্জের বিধ্বস্ত এনায়েতপুর থানার কার্যক্রম টানা ছয় দিন বন্ধ থাকার পর আবার শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক সোয়াইব রিয়াজ আলম নতুন করে এই থানার কার্যক্রম শুরু করার ঘোষণা দেন।এই থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পরিদর্শক হাসিবুল্লা হাসিবকে দায়িত্ব দিয়ে বিধ্বস্ত এনায়েতপুর থানা সচল করা হয়েছে। তাঁকে সহায়তার জন্য জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ১০ সদস্যকে এখানে সাময়িকভাবে যুক্ত করা হয়েছে।

ওসি হাসিবুল্লা হাসিব প্রথম আলোকে বলেন, ‘আমরা থানার সেবা কার্যক্রম সহজভাবে পরিচালনার জন্য এলাকার জনগণের সহযোগিতা কামনা করছি। জনগণের জানমালের নিরাপত্তাসহ এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় আমরা জনগণের সঙ্গে এক হয়ে কাজ করতে চাই।’৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এনায়েতপুর থানার ওসি আবদুর রাজ্জাকসহ ১৫ পুলিশ নিহত হন। থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সেই থেকে থানায় কার্যক্রম বন্ধ ছিল।এর আগে, থানা পরিস্কারের কাজে হাত দেয় এলাকার সাধারণ শিক্ষার্থীরা। এনায়েতপুর ও তার আশেপাশের এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী এই কার্যক্রমে অংশ নেয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]