ঢাকার আরও ১৬ থানার কার্যক্রম আবার শুরু

Share the post

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আরও ১৬ থানার কার্যক্রম আজ শনিবার শুরু হয়েছে। এর আগে গতকাল শুক্রবার পর্যন্ত ডিএমপির ২৯ থানার কার্যক্রম শুরু করা হয়। এ নিয়ে আজ বিকেল পাঁচটা পর্যন্ত ডিএমপির ৫০টি থানার মধ্যে ৪৫ থানার কার্যক্রম চালু হলো।

ডিএমপি সদর দপ্তরের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ায় বাকি পাঁচটি থানার স্বাভাবিক কার্যক্রম চালু করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এসব থানা আগামীকাল রোববার চালু করা হবে বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা। এ পাঁচটি থানা হলো—খিলক্ষেত, উত্তরা পূর্ব, পল্টন, যাত্রাবাড়ী ও কদমতলী।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত সোমবার বিকেল থেকে রাজধানীর অনেক থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয় থানা-পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি। অনেক জায়গায় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথি লুট হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]