পহেলা বৈশাখে চট্টগ্রামের ডিসি হিল ও সিআরবিতে দেয়া হয়েছে সিএমপি হতে যানবাহন চলাচলে দিকনির্দেশনা

Share the post
চট্টগ্রাম সংবাদ: এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম মহানগরীর ডিসি হিল সংলগ্ন নজরুল স্কয়ার এবং সি.আর.বি শিরিষ তলায় আগামী ১৪ তারিখ রোজ বৃহস্পতিবার বাংলা নববর্ষ ১৪২৯ বঙ্গাব্দ উপলক্ষে পহেলা বৈশাখের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপনে আগত দর্শনার্থীদের সুষ্ঠু চলাচলের জন্য নিম্নলিখিত স্থানগুলোতে সকাল ০৬.০০ ঘটিকা হতে বিকাল ১৪.৩০ ঘটিকা পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
ডিসি হিল কেন্দ্রিকঃ
নগরীর লাভ লেইন (নুর আহম্মেদ সড়কের মাথা),চেরাগী পাহাড়, এনায়েত বাজার মোড় ও বোস ব্রাদার্স (পুলিশ প্লাজা) মোড়ে রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন প্রদান করা হবে। ফলে ডিসি হিল অভিমুখে সকল ধরণের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
সিআরবি শিরিষ তলা কেন্দ্রিকঃ
নগরীর আটমার্সিং, ফ্রোন্সিস রোড, কাঠের বাংলো ও উম্মুক্ত বিশ্ববিদ্যালয় মোড়ে রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন প্রদান করা হবে। ফলে সিআরবি শিরিষতলা অভিমুখে সকল ধরণের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
পহেলা বৈশাখ সুষ্ঠুভাবে উদযাপনের স্বার্থে উল্লেখিত নির্দেশনাসমূহ সকল প্রকার যানবহনের চালক ও যাত্রী সাধারণসহ সংশ্লিষ্ট সকলকে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]