চট্টগ্রামের ১০ ‘সেহেরিওয়ালা’ দুস্থদের পৌঁছে দিচ্ছেন রাতের খাবার

Share the post

চট্টগ্রাম সংবাদ: করোনার চোখ রাঙানিতে বছর দুয়েক আগে যখন মানুষ ঘর থেকেই বের হতে ভয় পাচ্ছিল তখন সাধারণ মানুষকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে নেমেছিলেন মাঠে। খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে চালু করেছিলেন ‘এক টাকার সবজি বাজার’। যেখানে এক টাকায় মাস্ক কিনলে ফ্রিতে পাওয়া যেত ৫ কেজি চাল ও ৫ কেজি সবজি। পরে চট্টগ্রামের তরুণ এই স্বেচ্ছাসেবকের আইডিয়াটি সমাদৃত হয় সারাদেশে।May be an image of 5 people and people standing

এবার সেই ‘এক টাকার সবজিওয়ালা’ নতুন সাজে সেজেছেন ‘সেহেরিওয়ালা’ হিসেবে। সেহেরির প্যাকেট ব্যাগে নিয়ে সাইকেল চালিয়ে মধ্যরাতে তা তুলে দিচ্ছেন ফুটপাতের অসহায় মানুষদের হাতে। আর এই স্বেচ্ছায় সেবা করা প্রকল্পটি খ্যাতি পেলো ‘সেহেরিওয়ালা’ নামে।May be an image of 8 people, people standing, street and road

চট্টগ্রামের স্বেচ্ছাসেবী তরুণ তোসাদ্দেক নূর চৌধুরী তপুর পরিকল্পনা ও অর্থায়নে সোমবার (১১ এপ্রিল) থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে পুরো রমজান মাসজুড়ে।May be an image of 10 people and people standing

এই কাজে ১০ জন সাইকেলচালক, দুজন বাবুর্চি ও তিনজন সাহায্যকারীকে নিয়ে ১৫ জনের একটি টিম কাজ করছেন তপুর সঙ্গে। আপাতত ১০টি সাইকেল দিয়ে চট্টগ্রাম নগরীর বিভিন্ন অলিগলিতে অসহায় মানুষের হাতে সেহেরি তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে তার।May be an image of 9 people, people standing, road and street

তোসাদ্দেক নূর চৌধুরী তপু চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘প্রতিদিন ২০০ মানুষকে সেহেরি উপহার দেওয়া হবে। প্রথম দিন নগরীর জিইসি মোড়, প্রবর্তক, মেডিকেল ও মুরাদপুর এলাকায় সেহেরি বিতরণ করা হয়েছে। তবে মঙ্গলবার থেকে ১০ সাইকেল আরোহীর প্রত্যকে আলাদা আলাদা এলাকায় ছিন্নমূল মানুষগুলোর হাতে তুলে দেবেন।’May be an image of 10 people, people sitting and people standing

তপু আরও বলেন, ‘সচরাচর আমরা যেসব ইফতার বা সেহেরি বিতরণের অনুষ্ঠান দেখি তাতে সবাইকে একটা জায়গায় এসব জিনিস দেন। তাতে দরিদ্ররা হুড়মুড়িয়ে ধাক্কাধাক্কি করে আগে পাবার আশায়। তাছাড়া অনেক অসহায় লোক আছেন যারা চলাচলে অক্ষম, তাদের কথা চিন্তা করে আমরাই তাদের কাছে ছুঁটে যাই। তাতে প্রকৃত গরিবরাই উপকৃত হবেন।’

তিনি আরও বলেন, ‘শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ভাইয়ের সার্বিক দিকনির্দেশনায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে এই ‘সেহেরিওয়ালা’ প্রকল্পের উদ্যোগ নিয়েছি। অনুরোধ থাকবে, সমাজের বিত্তশালীরাও যেন এসব দুস্থ মানুষের পাশে দাঁড়ান।’

তোসাদ্দেক নূর চৌধুরী তপু নবগঠিত চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে করোনাকালে ফ্রি মুদির বাজার, ১ টাকার সবজি বাজারসহ ফ্রি হেলথ ক্যাম্প করে সুনাম কুড়িয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]