মন্ত্রীর আশ্বাসে রেলের ধর্মঘট প্রত্যাহার

Share the post

বেতন-ভাতা (মাইলেজ) সংক্রান্ত জটিলতা নিরসন না হওয়ায় সারাদেশে ডাকা রেল ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রানিং স্টাফদের ভাতা বাতিলের ঘোষণা সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রত্যাহার করা হবে, রেলমন্ত্রীর এমন আশ্বাসে রেলের রানিং স্টাফদের পক্ষ থেকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

বুধবার (১৩ এপ্রিল) দুপুর ১২টায় কমলাপুর রেলস্টেশনে রেলমন্ত্রীর সঙ্গে রেলওয়ের রানিং স্টাফদের সঙ্গে আলোচনা করে এ ঘোষণা দেওয়া হয়।

এ সময় রেলওয়ের রানিং স্টাফ (চালক-গার্ড) ও শ্রমিক-কর্মচারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে চালকদের আহবান জানান। দুপুর সাড়ে ১২টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

রেলমন্ত্রী বলেন, আমরা রেলের রানিং স্টাফদের দাবির সঙ্গে একমত। তাদের দাবি আদায়ে আমরা অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি। কিন্তু অর্থ বিভাগ এতে অসম্মতি জানিয়েছে।

তিনি আরও বলেন, অর্থ মন্ত্রণালয়ের এমন ঘোষণায় রানিং স্টাফরা কর্মবিরতিতে গেছেন। তারা এই অফিসিয়াল আদেশ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। ফলে বিষয়টি নিয়ে ফের অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে।

মন্ত্রী বলেন, আগামী ১৯ এপ্রিল রেলের এ সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের শিডিউল রয়েছে। আশা করি তিনি রেলের সমস্যাগুলো সমাধানে সহযোগিতা করবেন।

রেলমন্ত্রী বলেন, আরামদায়ক যাতায়াতে রেল দেশের মানুষের প্রথম পছন্দ। তাই এ খাতে সরকারের সুদৃষ্টি রয়েছে। আজ যারা এ ধর্মঘট ডেকেছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।

এ সময় রেলওয়ের রানিং স্টাফ (চালক-গার্ড) ও শ্রমিক-কর্মচারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে চালকদের আহ্বান জানান। সাড়ে ১২টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]