রেলের রানিং স্টাফদের ভাতা বাতিলের প্রজ্ঞাপন বাতিল

Share the post

ট্রেনের চালক, সহকারী চালক, গার্ড ও টিকিট পরিদর্শকদের মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক প্রদানের প্রস্তাব খারিজের আদেশ প্রত্যাহার করেছে অর্থ মন্ত্রণালয়।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে রেলওয়ে মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।এর আগে, গত ১০ এপ্রিল অর্থ মন্ত্রণালয় রেলের রানিং স্টাফদের অবসর পরবর্তী সুবিধাগুলো পুনর্বহালের জন্য রেল মন্ত্রণালয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে একটি সার্কুলার জারি করে।

এরপর আজ বুধবার (১৩ এপ্রিল) অর্থ মন্ত্রণালয় জারিকৃত সার্কুলারটি প্রত্যাহার চেয়ে সকাল থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদ। ট্রেন চলাচল বন্ধ থাকায় অচল অবস্থার সৃষ্টি হয়।

এরপর রেলের ধর্মঘট নিরসনে কমলাপুর রেলওয়ে স্টেশনে যান রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং সচিব হুমায়ুন কবির। তারা বিষয়টি সমাধানের আশ্বাস দিলে রানিং স্টাফ ও কর্মচারীরা কাজে ফেরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]