করোনায় ৭ কোটি মানুষকে সহায়তা দেয়া হয়েছে

Share the post

করোনাকালীন সময় দেশে এখন পর্যন্ত ২ কোটি পরিবারের অন্তত ৭ কোটি মানুষকে সহায়তা দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচি সিপিপির ৫০ বছরে পদার্পন ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও দুর্যোগের ঝুঁকি হ্রাস কর্মসূচী সিপিপির ৫০ বছরে পদার্পণ উপলক্ষে কক্সবাজারে সিপিপির মহড়াসহ ঢাকায় নানা অনুষ্ঠানের আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। এতে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তিনি আরো বলেন, ১৯৭২ সালে বঙ্গবন্ধুর গঠন করা সিপিপির কার্যক্রমকে আরো গতিশীল করতে তার সরকার নিয়েছে নানা পদক্ষেপ। বন্যা ও নদী ভাঙন রক্ষায় নানা প্রকল্পের পাশাপাশি দুর্গতদের খাদ্য, নগদ অর্থ ওষুধসহ বিভিন্ন ভাবে দেয়া হচ্ছে সহায়তা। বাংলাদেশ এখন বিশ্বে দুর্যোগ মোকাবিলায় রোল মডেল।

বিশ্বব্যাপী বর্তমানে সবচেয়ে বড় দুর্যোগ করোনা মোকাবিলায় সময় উপযোগী নানা পদক্ষেপের কারণে দেশের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলেও জানান সরকার প্রধান। অন্তত ৮০ ভাগ মানুষকে টিকার আওতায় নেয়ার ঘোষণাও দেন তিনি।

আলোচনায় দুর্যোগের নানা স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী জানান, বিএনপি সরকার ঝুঁকি মোকাবিলায় কোন পদক্ষেপ না নেয়ায় ১৯৯১ সালে বন্যায় লক্ষাধিক মানুষ প্রাণ হারায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]