ছয় মাসে কোটিপতি বেড়েছে ছয় হাজার

Share the post

করোনা মহামারির মধ্যেও দেশে বাড়ছে কোটিপতির সংখ্যা। জুন শেষে দেশে কোটি টাকার ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ লাখে। শুধু ছয় মাসে কোটিপতি হিসাব বেড়েছে ৬ হাজারের বেশি। এসব হিসাবে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৩৪ হাজার কোটি টাকা। এক শ্রেণির মানুষের হাতে অর্থ বেড়ে যাওয়ায় আয়-বৈষম্য বাড়ছে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা।

করোনা মহামারিতে অর্থনীতির চাকা ধীর হয়ে যাওয়ায় কমছে সাধারণ মানুষের আয়। বেসরকারি হিসাবে, করোনার মধ্যে দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে আড়াই কোটি। অন্য দিকে, এ সময় দ্রুত গতিতে বেড়েছে কোটিপতির সংখ্যা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বছরের প্রথম ৬ মাসে কোটিপতির হিসাব বেড়েছে ৬ হাজার ২৮টি। যার মধ্যে ৫ হাজার ৬৪৬টি হিসাব বেড়েছে শুধু মাত্র এপ্রিল থেকে জুন সময়ে। এই সময়ে কোটিপতিদের আমানত বেড়েছে ৩৯ হাজার ৩৮৯ কোটি টাকা।

করোনার সময়েও কোটিপতির সংখ্যা বৃদ্ধিকে ভালো লক্ষণ নয় বলছেন অর্থনীতিবিদরা। এটি দেশে বৈষম্য বাড়ার বহিঃপ্রকাশ বলে মত তাদের।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুন শেষে দেশে মোট আমানতকারীর সংখ্যা ১২ কোটি ১৫ লাখ ৪৯ হাজার ২৬৬। এসব হিসাবে আমানতের পরিমাণ ১৪ লাখ ৩৯ হাজার ৭৬৩ কোটি টাকা। তবে, কোটি টাকার হিসাব মানেই সব ব্যক্তি হিসাব নয়। কারণ, ব্যাংকে এক কোটি টাকার বেশি অর্থ রাখার তালিকায় ব্যক্তি ছাড়াও রয়েছে অনেক প্রতিষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]