প্রতিবন্ধীদের অবহেলা না করে তাদের পাশে দাঁড়াতে হবে-ড.আবু রেজা নদভী এমপি।

Share the post

চট্টগ্রাম – ১৫ আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। প্রতিবন্ধীরা শারীরিক, মানসিক কিংবা আর্থসামাজিক অক্ষমতা বা অসুবিধার কারণে স্বাভাবিক ও স্বাবলম্বী জীবনযাপন করতে পারে না। প্রতিবন্ধীদের সীমাহীন দুঃখ-দুর্দশা উপলব্ধি করতে পারেন সেসব সংবেদনশীল মানুষ, যাঁরা অন্যের দুঃখ-বেদনাকে সহমর্মিতার দৃষ্টিতে দেখেন। এ জন্য প্রতিবন্ধীদের প্রতি অকৃত্রিম ভালোবাসা, দয়া-মায়া, সেবা-যত্ন, সুযোগ-সুবিধা ও সাহায্য-সহৃদয়তার হাত সম্প্রসারিত করা একজন দায়িত্বশীল সমাজসচেতন মানুষ হিসেবে অবশ্যকর্তব্য। মনে রাখতে হবে মানুষ হিসেবে বেঁচে থাকার ন্যূনতম মৌলিক অধিকারগুলো তাদেরও ন্যায্যপ্রাপ্য। তাই প্রতিবন্ধীদের প্রতি আন্তরিক ভালোবাসা প্রদর্শন ও সহানুভূতিশীল হওয়া অত্যাবশ্যক। তিনি বলেন,
অনেক সুস্থ মানুষ যা পারে না সেই সুপ্ত প্রতিভা তাদের রয়েছে। আমাদেরকেই সেই সুপ্ত প্রতিভাগুলো বিকশিত করার সুযোগ করে দিতে হবে, সমাজে তাদের সুন্দর স্থান করে দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা
প্রতিবন্ধীরা যেন সমাজে সম্মানের সাথে বেঁচে থাকতে পারেন সে ব্যবস্থা করে যাচ্ছেন।

তিনি আজ ২১ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়ন শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের সম্প্রারিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব জিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন চট্টগ্রাম সমাজসেবা উপ-পরিচালক মুহাম্মদ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসাইন মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, লোহাগাড়া লোহাগাড়া ইউনিয়ন চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, আওয়ামীলীগ নেতা এইচ এম গনি সম্রাট, নুরুল আলম জিকু,

পদুয়া ইউনিয়ন চেয়ারম্যান জহির উদ্দিন, চরম্বা ইউনিয়ন চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান, কলাউজান ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, আধুনগর ইউনিয়ন চেয়ারম্যান নাজিম উদ্দিন, বড়হাতিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ জুনায়েদ, আমিরাবাদ ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ ইউনুচ, চুনতি ইউনিয়ন চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য সমাজকর্মী মুুহাম্মদ আরমান বাবু রোমেল, উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, লোহাগাড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফজলে এলাহি আরজু, লোহাগাড়া উপজেলা সামাজ সেবা অফিসার দেলোয়ার হোসনে, পটিয়া উপজেলা সমাজ সেবা অফিসার রায়হানা আক্তার প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]