টঙ্গীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত ৮ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

Share the post

আব্দুল আহাদ (গাজীপুর): গাজীপুরের টঙ্গীতে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট রুটে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। উদ্ধারকারী ট্রেনের ৪ ঘন্টার চেষ্টার ট্রেন চলাচল স্বাভাবিক হয়। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা দশটার দিকে ট্রেন লাইনচ্যুত হয় বলে জানান বিমানবন্দর রেলষ্টেশনের ষ্টেশন মাষ্টার মোঃ হালিমুজ্জামান। তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী ট্রেনটি টঙ্গী এলাকায় পৌঁছলে সেটি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। ট্রেন চলাচল স্বাভাবিক করতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে দুপুর ২ টার দিকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৪ ঘন্টার চেষ্টায় মালবাহী ট্রেনের তিনটা বগি উদ্ধার করলে সন্ধ্যা ৬টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এবিষয়ে কথা হলে বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মোঃ সাদিকুর রহমান বলেন, দূর্ঘটনার সাথেসাথে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। দূর্ঘটনার কারন ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে জানা যাবে। দূর্ঘটনার কারনে ঢাকা-ময়মনসিংহ ও উত্তরবঙ্গের সাথে ট্রেন যোগাযোগ স্বাভাবিক থাকলেও ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রুটের দীর্ঘ ৮ ঘন্টা ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এই দুই রুটে শিডিউল বিপর্যয় ঘটেছে এই সময়ের মধ্যে চলাচলকারী ট্রেন গুলো রাজধানীর বিমান বন্দর স্টেশন সহ বিভিন্ন জংসনে যাত্রাবিরতি করার খবর পাওয়া গেছে এতে ট্রেনে ভ্রমনকারী যাত্রীরা চরম দূর্ভোগে পরেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]