চার দফা দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষকদের বিক্ষোভ

Share the post

চট্টগ্রাম সংবাদ: ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যূনতম বেতন, পদবি নির্ধারন ও বিল্ডিং কোড সংশোধনসহ চার দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ।আজ ২১ সেপ্টেম্বর, মঙ্গলবার সকাল ১১ টায় জামালখান প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র ও শিক্ষকদের বেশ কয়েকটি পেশাগত সমস্যা সমাধানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ছিলো অতি দ্রুত তা সমাধান করবে। কিন্ত প্রধানমন্ত্রীর আশপাশে থাকা কিছু কুচক্রি মহল তা বাস্তবায়ন না করতে দিয়ে উল্টো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা খাতকে ধংসের পায়তারা করছে। তাই এসব অযৌক্তিক ও আত্মঘাতি সিদ্ধান্ত বাতিল করে অতি দ্রুত সংকট সমাধানের চার দফা দাবিতে আমরা রাস্তায় নেমেছি। আমাদের ৪ দফা দাবি ও বাকি চাওয়া অতি দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

এসময় বক্তারা তাদের প্রথম ২ টি দাবিতে বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে তিন বছরে রূপান্তরে শিক্ষা মন্ত্রণালয়য়ের অযৌক্তিক ও আত্মঘাতী উদ্যোগ অবিলম্বে বন্ধ করতে হবে এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড-২০২০ ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ সংশোধনপূর্বক গেজেট প্রকাশ করতে হবে।

তারা আরও বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও নির্দেশিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান, পদোন্নতির কোটা ৫০% এ উন্নীতকরণ, সরকারি, অর্ধ-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, পেট্রোবাংলা ও বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কোম্পানিতে ইঞ্জিনিয়ারিং টিম অনুযায়ী অর্গানোগ্রাম প্রণয়ন, বিদ্যুৎ কোম্পানি সমূহে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি প্রদান ও প্রাইভেট সেক্টরে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যূনতম বেতন ও পদবি নির্ধারণ করতে হবে।

পলিটেকনিক ও টিএসসিতে শিক্ষক স্বল্পতা, শ্রেণিকক্ষ, ল্যাব,ওয়াকসপ সংকটের সমাধান সহ পলিটেকনিক, টিএসসি, এসএসসি ভোকেশনাল শিক্ষকদের পদোন্নতি, দ্বিতীয় শিফটের সম্মানী ভাতা প্রদান, STEP শিক্ষকদের নিয়মিতকরণ, বেতন ভাতা প্রদান, শিক্ষার্থীদের বৃত্তি, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বৃদ্ধি এবং ২৯ টি ইমার্জিং টেকনোলজির বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে ।

বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী জাফর আহমেদ, সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ প্রকৌশলী মো. নুরুল কবিরের  ও সদস্য সচিব প্রকৌশলী মো. আলাউদ্দিন চৌধুরী, আইডিইবি চট্টগ্রাম জেলা সভাপতি প্রকৌশলী মো. নেছার উদ্দিন, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ভিপি রাশেদুল হক চৌধুরী প্রমুখ।এত চট্টগ্র্রামের বিভিন্ন সরকারি, বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]