কক্সবাজারের দুই পৌরসভায় মেয়র পদে নৌকার প্রার্থী বিজয়ী

Share the post

কক্সবাজারের দুই পৌরসভা মহেশখালি ও চকরিয়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে মেয়র হিসেবে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত মহেশখালী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মকছুদ মিয়া তৃতীয়বারের মত বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। এতে নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৬ হাজার ৯৭৩ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী সরওয়ার আজম পেয়েছেন ৫ হাজার ৫৪৫ ভোট।  ১ হাজার ৪২৮ ভোটের ব্যবধানে মকছুদ মিয়া বিজয়ী হয়েছেন বলে বেসরকারিভাবে ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাফুজুর রহমান।

চকরিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে দ্বিতীয়বারের মত বিজয়ের মালা পরেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলমগীর চৌধুরী। তার প্রাপ্ত ভোট ২১ হাজার ৪৬৬। তার নিকতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী নারকেল গাছ প্রতীকের জিয়াবুল হক পেয়েছেন ১০ হাজার ২১৫ ভোট। নৌকা প্রতীকের প্রার্থী আলমগীর চৌধুরী ১১ হাজার ২৫২ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী জিয়াবুল হককে পরাজিত করে। চকরিয়া উপজেলা রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ সামসুল তাবরীজ বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]