মাহফুজুর রহমানকে ছেড়ে নতুন সংসার গড়লেন ইভা রহমান

Share the post

মাহফুজুর রহমানের সাথে বিচ্ছেদের পর সংগীতশিল্পী ইভা রহমান আবারও বিয়ে করেছেন। তার বিয়ের বিষয়টি নিশ্চিত করে কণ্ঠশিল্পী রবি চৌধুরী তার ফেসবুকে ছবি প্রকাশ করে শুভ কামনাও জানিয়েছেন।

রোববার (১৯ সেপ্টেম্বর) ইভার গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ইভার স্বামী নাম সোহেল আরমান। তিনি ঢাকার ছেলে, পেশায় ব্যবসায়ী।

এদিকে, এখন থেকে তার নামের শেষে রহমানের পরিবর্তে আরমান ডাকার জন্য সংবাদমাধ্যমগুলোকে অনুরোধ করেছেন ইভা। নতুন বরের নামের শেষাংশ নিয়েই তিনি এই নামটি রেখেছেন।

জানা গেছে, ১৯ সেপ্টেম্বর ইভার গুলশানের বাসায় দুই পরিবারের নিকটজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর আগে, বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমানকে বিয়ে করেন কণ্ঠশিল্পী ইভা। এ বছরের ৪ জুন তাদের বিচ্ছেদ হয়ে যায়। ১৭ সেপ্টেম্বর বিচ্ছেদের সনদ হাতে পান ইভা। দু’দিন পরই পারিবারিকভাবে সোহেল আরমানকে বিয়ে করেন তিনি।

আলোচিত সংগীতশিল্পী ইভার এখন পর্যন্ত ৩০টি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। দেশবিদেশের নানা জায়গায় শ্যুটিং করে মিউজিক ভিডিও বানিয়ে দেশজুড়ে আলোচিত হন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]