পটিয়ায় পিডিবির শাটল ট্রেনের সঙ্গে নসিমনের সংঘর্ষ

Share the post

চট্টগ্রাম-দোহাজারী রুটের পটিয়া উপজেলার আউটার সিগন্যাল এলাকায় পিডিবির তেলবাহী শাটল ট্রেনের সাথে নসিমনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পটিয়া আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

সংঘর্ষের বিষয়টি মহানগর নিউজকে নিশ্চিত করেছেন পূর্বাঞ্চল রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ গুপ্ত। তিনি বলেন, ‘অবৈধ রেলগেটে নসিমন ঢুকে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে এতে কোন প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতি হয়নি।’

রেলওয়ে সূত্র জানায়, সোমবার বিকেল ৪টার দিকে চট্টগ্রাম থেকে দোহাজারীর উদ্দেশ্যে ছেড়ে যায় তেলবাহী পিডিবি শাটল ট্রেন। কিন্তু ট্রেনটি ৬টার দিকে পটিয়া আউটার সিগন্যাল এলাকায় পৌঁছালে রেললাইনে উপরে থাকা নসিমনের সাথে এর সংঘর্ষ হয়। পরে সেখান থেকে ৬টা ১৫ মিনিটের দিকে ট্রেনটি ফের দোহাজারীর উদ্দেশ্যে ছেড়ে যায়।

এর আগে গত ৬ সেপ্টেম্বর দুপুরে পটিয়ার ধলঘাট এলাকায় লাইনচ্যুত হয় পিডিবির শাটল ট্রেনটি। পরে সন্ধ্যায় ট্রেনের ট্রলিটি হাইড্রোলিক পুল ভ্যান দ্বারা উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]