বরিশালে আবাসিক হোটেল থেকে ৯জন নারী দেহব্যবসায়ী সহ ৪জন খদ্দের আটক

Share the post

শাওন অরন্য (বরিশাল প্রতিনিধী): বরিশাল নগরীর পোর্ড রোডে আবাসিক হোটেল জোনাকি ও হোটেল গালিবে থেকে ৯জন নারী দেহব্যবসায়ী সহ ৪জন খদ্দেরকে আটক করা হয়েছে। গতকাল ১৬ ফেব্রুয়ারী বরিশাল মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা শাখা ডিবির উপ-পুলিশ পরিদর্শক মহিউদ্দিন আহমেদ পিপিএম এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় অবৈধ ব্যবসা পরিচালনা এবং অসামাজিক কার্যকলাপ করার দায়ে দায়িত্বরত দু’জন হোটেল ম্যানেজারকেও আটক করা হয়। ডিবির উপ-পুলিশ পরিদর্শক মহিউদ্দিন আহমেদ পিপিএম জানান, তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারী ভালবাসা দিবসে বরিশাল নগরীর দক্ষিণ চকবাজারস্থ আবাসিক হোটেল পাতারহাট থেকে ৬ খদ্দের সহ ৭ নারী দেহব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় অবৈধ ব্যবসা পরিচালনার দায়ে দায়িত্বরত দু’জন হোটেল ম্যানেজারকেও আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

গৌরনদীতে উত্তেজনা: ছিনতাই মামলায় ছাত্রদল নেতা পারভেজসহ চারজনকে আসামি করায় তোলপাড়

Share the post

Share the postমো: সাইফুল ইসলাম সজিব, বরিশাল প্রতিনিধি: গৌরনদী উপজেলায় রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে—গৌরনদী উপজেলা মহিলা দলের নেত্রী তাসলিমা আক্তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা ছিনতাই মামলা দায়ের করেছেন। জানা গেছে, মামলায় আসামি করা হয়েছে— ইমরান খান, সহ-সভাপতি, বরিশাল জেলা ছাত্রদল রাজিব খান, যুগ্ম আহ্বায়ক, গৌরনদী উপজেলা ছাত্রদল ইত্তেসাম […]

ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে মারা গেল খামারির ৬টি গরু

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে একটি খামারের ৬টি গাভি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের মো. নজরুল ইসলাম (৫৬) খামারে এ ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে জানান গরুর মালিক। এ ছাড়া খামারটির আরও […]