রেজাউল করিমকে জেতাতে চট্টগ্রামের নেতাদের ঐক্যবদ্ধ হতে বললেন প্রধানমন্ত্রী

Share the post

ঢাকা : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ  মনোনীত প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীকে জেতাতে চট্টগ্রামের নেতাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে  বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮ টায় গণভবনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে নিয়ে সংসদ ভবন কাযালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলে  চট্টগ্রামের নেতাদের এই আহবান জানান প্রধানমন্ত্রী।

এসময় আওয়ামী লীগের চসিক মেয়র প্রার্থী রেজাউল করিম ছাড়াও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে মফিজুর রহমান রোববার রাত ১২ টার দিকে একুশে পত্রিকাকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ব্যস্ততার মাঝেও আন্তরিকভাবে আমাদের সময় দিয়েছেন। ৪০ মিনিটেরও বেশি সময় ধরে চলা প্রধানমন্ত্রীর আলাপে চট্টগ্রামের উন্নয়ন ও দলীয় মেয়র প্রার্থীর জয়লাভের বিষয়টি বেশি  গুরুত্ব পেয়েছে।

প্রধানমন্ত্রী বলেছেন, স্বচ্ছ ভাবমূর্তির দলের ত্যাগী, তৃণমূলকর্মী একজন মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দিয়েছি। তাই ঐক্যবদ্ধভাবে কাজ করে দলের প্রার্থীকে জিতিয়ে আনতে হবে। চট্টগ্রামের আর কী কী উন্নয়ন বাকি আছে তার তালিকা চেয়ে সে উন্নয়নগুলোও প্রধানমন্ত্রী করে দেওয়ার আশ্বাস দেন- বলেন মফিজুর রহমান ।

আগামীতে দলের ত্যাগী, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন অব্যাহত থাকবে বলেও প্রধানমন্ত্রী চট্টগ্রামের নেতাদের সাথে আলোচনায় উল্লেখ করেন বলে জানান মফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]