শ্রীপুরে কভার্ডভ্যান চাপায় নারী নিহত

Share the post

আব্দুল আহাদ (গাজীপুর): গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় কভার্ডভ্যান চাপায় এক নারী নিহত হয়েছে। এঘটনায় আরেকজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) বেলা ১১টায় নয়নপুর এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে এঘটনা ঘটে। কভার্ডভ্যান চাপায় নিহত রূপজান বিবি (৭৫) উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের আবুল হোসেনের স্ত্রী। এঘটনা নিহতের স্বামী আবুল হোসেনও আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো: খোরশেদ আলম জানান, নয়নপুর এলাকায় হতাহতরা মহাসড়কের পশ্চিমপাশ থেকে পূর্ব পাশে আসছিলেন। তারা ময়মনসিংহমুখী লেন পার হতে পারলেও ঢাকামুখী লেনে পার হতে গেলেই একটি দ্রুত গতির কভার্ডভ্যান চাপা দেয়। এতে এক নারী ঘটনাস্থলেই মারা যান এবং অপরজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করান। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসাইন জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনার প্রক্রিয়া চলছে। এঘটনায় ঘাতক কভার্ডসহ চালক পালিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]