মাধবপুরে গাঁজা গাছ সহ একজন আটক

Share the post

মোঃজাকির হোসেন,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :হবিগঞ্জ মাধবপুরে গাঁজা গাছ সহ জয়রাম রায় নামে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে মাধবপুর উপজেলার পৌরসভার নোয়াগাঁও নিজ বাড়ির থেকে গাঁজা গাছ সহ জয়রাম রায়কে আটক করে মাধবপুর থানা পুলিশ।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক জানান বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গাঁজা গাছ সহ জয়রাম রায়কে আটক করে।
পরে আটককৃত গাঁজা চাষকারি মাদক সেবন ও ব্যবসায়ীকে উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের স্পটে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ সালের ৩৬(৫) ধারা ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]