চালু হলো মোবাইল ব্যাংকিং সেবা ট্যাপ

Share the post

দেশের মোবাইল ব্যাংকিং সেবায় নতুন করে যুক্ত হলো ট্রাস্ট ব্যাংকের সেবা ট্রাস্ট আজিয়াটা পে বা ট্যাপ। এর ফলে বিকাশ, রকেটের মতো ট্যাপের মাধ্যমেও এখন মোবাইলে বিভিন্ন অর্থ সেবা মিলবে। বুধবার ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সেবার বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধন করেন সেনাবাহিনীর প্রধান ও ট্রাস্ট আজিয়াটা ডিজিটালের চেয়ারম্যান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

দেশের ডিজিটাল আর্থিক লেনদেনে নতুন মাত্রা যোগ করতে এবং গ্রাহকদের নিরাপদ সেবা প্রদানের লক্ষ্যে ট্যাপ সেবা চালু হয়েছে। এই সেবার মাধ্যমে গ্রাহকেরা অর্থ জমা-লেনদেন, পরিষেবা বিল পরিশোধ, বিমার কিস্তি, শিক্ষাপ্রতিষ্ঠানের ফি, তিন বাহিনীর নিয়োগসংক্রান্ত ফি জমা দেওয়া, রেমিট্যান্স গ্রহণ, অনলাইন মার্চেন্ট পেমেন্ট এবং সব মোবাইল ফোন অপারেটরের রিচার্জ সেবা গ্রহণ করতে পারবেন।‘ট্যাপ’–এর বিশেষত্ব হচ্ছে, শুধু জাতীয় পরিচয়পত্র ও সেলফির মাধ্যমে সেবাটি গ্রহণের জন্য নিবন্ধন করা যাবে। একমাত্র এই সেবাটির মাধ্যমে ৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ফি, তিন বাহিনীর নিয়োগসংক্রান্ত ফি এবং জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের ফি পরিশোধ করা যাবে। টি-ক্যাশের (ট্রাস্ট ব্যাংকের মোবাইল ব্যাংকিং) সব গ্রাহকের এখন ট্যাপের গ্রাহকে পরিণত হবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, বর্তমান প্রযুক্তির যুগে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস একটি অত্যাধুনিক ও উপযোগী প্রযুক্তি। তাই আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের একটি কোম্পানি ট্রাস্ট ব্যাংক লিমিটেড এবং এশিয়ার টেকনিক্যাল জায়ান্ট আজিয়াটা ডিজিটাল সার্ভিসের যৌথ উদ্যোগে আমরা চালু করতে যাচ্ছি ট্যাপ। জাতির পিতার জন্মশত বার্ষিকী এবং আমাদের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই শুভক্ষণে এই সেবা চালু করতে পেরে আমরা গর্বিত।

ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হুমায়রা আজম বলেন, দেশের মানুষকে সেরা ব্যাংকিং সুবিধাটি প্রদান করাই ট্রাস্ট ব্যাংকের লক্ষ্য। এই ভাবনা থেকেই আজিয়াটা গ্রুপের সঙ্গে আমাদের যুক্ত হওয়া। আমার বিশ্বাস, আজিয়াটা গ্রুপের সাহায্যে আমরা বাংলাদেশের মানুষকে লেনদেনের ডিজিটাল সুবিধা দেয়ার ক্ষেত্রে অনেকখানি এগিয়ে যেতে পারব।

ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী দেওয়ান নাজমুল হাসান বলেন, আমাদের বিশ্বাস, বাংলাদেশ সেনাবাহিনী ও ট্রাস্ট ব্যাংক লিমিটেডের এই উদ্যোগকে স্বাগত জানাবে সর্বস্তরের জনগণ। মোবাইলে অর্থ লেনদেনে আস্থার প্রতীক হয়ে উঠবে ট্যাপ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো অংশগ্রহণ করেন আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল সাকিল আহমেদ, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল মনসুর মো. আশরাফ খানসহ অনেকে। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মালয়েশিয়া ও সিঙ্গাপুর থেকে অংশগ্রহণ করেন আজিয়াটা ডিজিটাল সার্ভিসেসের চিফ এক্সিকিউটিভ অফিসার খাইরিল আবদুল্লাহ, চিফ ফিন্যান্সিয়াল অফিসার এন্থনি শেয়ান্থা আবেকুন, বোর্ড অব ডিরেক্টরস সুব্বারমন বৈদ্যনাথন এবং চিফ স্ট্র্যাটেজি অফিসার তোমু মারুয়ামাসহ অন্যান্য অতিথি।

‘ট্যাপ’ ট্রাস্ট ব্যাংক লিমিটেড (টিবিএল) এবং আজিয়াটা ডিজিটাল সার্ভিসেসের (এডিএস) যৌথ উদ্যোগে গঠিত ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডের একটি উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]