বগুড়া শেরপুরের এক গৃহবধূকে গনধর্ষণ, শাজাহানপুরে আটক ৩

Share the post

রোকোনুজ জামান (রকি);বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর পৌর এলাকার এক গৃহবধুকে প্রেমের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনে ডেকে এনে গনধর্ষণের অভিযোগে শাজাহানপুরে ৩ জনকে আটক করেছে পুলিশ।আটকৃতরা হলো বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ গ্রামের আব্দুল মান্নানের ছেলে আরেফিন (২৫), তার ছোট ভাই নিশাত (২১), ফুলকোট গ্রামের শফিকুলের ছেলে সিএনজি চালিত থ্রি-হুইলার চালক আব্দুল্লাহ (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, শাজাহানপুর উপজেলার রহিমাবাদ সেনা স্মরনি এলাকার রাব্বির সাথে শেরপুর উপজেলার পৌর এলাকার এক গৃহবধুর ফেসবুকে আড্ডা নামের এক গ্রুপে রাব্বি হাসানের সাথে মেয়েটির পরিচয় হয় ৪/৫ মাস আগে ৷ মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার এক পর্যায়ে বুধবার বিকেলে রাব্বি দেখার করার জন্য মোবাইল ফোনে রহিমাবাদ এলাকায় এই গৃহবধুকে ডাকে। গৃহবধু এসে এলাকায় ঘোরাঘুরির এক পর্যায়ে সন্ধ্যা নামলে রাব্বি তার প্রতিবেশির বাড়িতে নিয়ে যায় ৷ বাড়িতে কেউ না থাকার সুযোগে পালাক্রমে এই গৃহবধুকে ধর্ষণ করে ৷ ঘটনাটি জানাজানি হলে শাজাহানপুর থানা পুলিশ এবং শেরপুর থানা পুলিশ বৃহস্পতিবার (১৫ জুলাই) সন্ধ্যায় বি ব্লক ও সি ব্লক এলাকায় অভিযান চালিয়ে আরেফিন, আবদুল্লাহ, নিশাদ কে আটক করে ৷

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি )আবদুল্লাহ আল মামুন জানান, আমরা ঘটনা জানার পরে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছি। বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেফতারে আমাদের অভিযান চলছে। তিনি আরও জানান, এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]