দীর্ঘ জটে ঢাকার দুই মহাসড়ক

Share the post

১৪ দিনের লকডাউন শেষে গত বৃহস্পতিবার যান চলাচল শুরু হওয়া মাত্রই দীর্ঘ যানজটের কবলে পড়েছে সড়ক-মহাসড়ক। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে ১৬ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড় থেকে হাটিকুমরুল পর্যন্ত এলাকায় শুক্রবার ভোররাত থেকে যানজট দেখা যায়।

সড়কে পশুবাহী ট্রাকের সংখ্যাও এখন বেশি। এ অবস্থায় শুক্রবার ছুটির দিনে সকাল থেকেই গাজীপুরে দুই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহনকর্মীরা। গতকাল বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে এই যানজট।

সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা থেকে নবীনগর পর্যন্ত ১৬ কিলোমিটার যানজট, ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর থেকে হেমায়েতপুর পর্যন্ত ১৭ কিলোমিটার যানজট ছিল। এ ছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে মৌচাক পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে যানবাহনের জটলা লেগে ছিল। থেমে থেমে চলছিল সব ধরনের যানবাহন। একদিকে যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকা, তার ওপর রোদের ভেতরে প্রচণ্ড গরমে নাভিশ্বাস ওঠে যাত্রী ও পরিবহনকর্মীদের। সেই সঙ্গে বিক্রি করতে আনা কোরবানির পশু নিয়ে সড়কে আটকা পড়ে বিপাকে পড়েন মানুষজন।

দিনাজপুরগামী এক যাত্রী জানান, তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে গাড়িতে উঠেছেন। সকাল ৭টায় বঙ্গবন্ধু সেতু পার হন। যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা চোখে পড়েনি।

সিরাজগঞ্জ থেকে চন্দ্রা আসতে সাধারণত সময় লাগে সাড়ে তিন ঘণ্টা। কিন্তু সিরাজগঞ্জ থেকে শুক্রবার ভোর পাঁচটায় রওনা হয়ে চন্দ্রা পৌঁছান দুপুর সাড়ে ১২টায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, যানবাহনের অতিরিক্ত চাপে দুর্ঘটনা এড়াতে ধীরগতির সৃষ্টি হয়েছে। যানবাহনের এই ধীরগতি কখনো যানজটের রূপ নিচ্ছে। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করছে।ঈদে ঘরমুখো মানুষ ও পণ্যবাহী যানবাহনের চাপে শুক্রবার দেশের বিভিন্ন সড়কে যানজট দেখা যায়। ফেরি ঘাটগুলোতেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রী ও চালকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]