১৪ নং দক্ষিণ রাজানগর অটোরিকশা সমবায় সমিতির সদস্যদের মধ্যে এন এন কে ফাউন্ডেশন এর ত্রাণ বিতরণ সম্পন্ন
তৌহিদুল ইসলাম,রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ ৩ জুলাই শনিবার বিকেলে ধামইর হাট বাজারে ১৪ নং দক্ষিন রাজানগর অটোরিকশা সমবায় সমিতির কার্যালয়ের সামনে এন এন কে ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রায় ৭০ জনকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডাক্তার হাছান মাহমুদ এমপি মহোদয়ের পক্ষে এই ত্রাণ সামগ্রী সমূহ বিতরনের সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন তালুকদার ১৪ নং দক্ষিন জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, রাজানগর অটোরিকশা সমবায় সমিতির সভাপতি আজিজ মেম্বার, লালানগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, এবং লালানগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কাজী সাইফুদ্দিন, লালানগর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম এবং প্রমুখ

