প্রবাসীর বিপদে পাশে দাঁড়িয়ে মানুষের ভালোবাসায় সিক্ত এস আই আব্দুর রহমান
মোহাম্মদ রেজাউল করিম (চট্টগ্রাম প্রতিনিধি): গত বৃহস্পতিবার ১\৭\২০২১ সকাল আনুমানিক ৮:০০ ঘটিকা তখন, চলছিল কঠোর লক ডাউন। একজন সৌদি আরব গামী প্রবাসী হন্যে হয়ে খুঁজছিলেন টেক্সি, গন্তব্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সকাল ৯:০০ টার মধ্যে পৌঁছাতে হবে এয়ারপোর্ট। অনেক চেষ্টা করেও কোন গাড়ী পাওয়া যাচ্ছিল না, লক ডাউনের কারণে। এমন একটি বিপদে ঐ প্রবাসীর পাশে দাঁড়ালেন একজন মানবিক মানুষ। তার নাম এস আই আব্দুর রহমান, তিনি বাংলাদেশ পুলিশে কর্মরত আছেন, ডি এম পি উত্তরা থানায়। এই পুলিশ কর্মকর্তা তার মানবিক গুণাবলির অনন্য দৃষ্টান্ত স্থাপন করে, বিদেশ গামী প্রবাসীকে নিজ মোটরসাইকেলে করে পৌঁছে দিলেন এয়ারপোর্ট। উই আর বাংলাদেশ এর সামাজিক যোগাযোগ মাধ্যম এর পেইজে পোস্টটি করেছেন Rakib Hasan যাতে দেখা যাচ্ছে প্রায় 33k লাইক 834 কমেন্টস এবং 393 সেয়ার যা সত্যিই একজন পুলিশ কর্মকর্তার জন্য গৌরবের বিষয়।

