সৈয়দপুরে প্রসাশনের উদ্দেগে বেশ কড়াকড়ি শাটডাউন
মোঃ মাইনুল হক, রংপুর প্রতিনিধি : বেশ কড়াকড়ি ভাবে শাটডাউনের প্রথম দিন অতিবাহিত হচ্ছে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় পালিত হয়েছে
সকাল থেকে ভারী যানবাহন সড়কগুলোতে দেখা না গেলেও চলাচল ছিল রিকসা ভ্যান আর অটোরিকসা বন্ধ ছিলো সকল ধরণের দোকান পাট, সৈয়দপুর উপজেলার সহকারী ভুমি কর্মকর্তা রমিজ আলম এর নেতৃত্বে সৈয়দপুরে প্রধান সড়ক ও মোড়ে অভিযান পরিচালনা করেন, এসময় সৈয়দপুর ট্রার্ফিক পুলিশের, শহর ও যানবাহনের ট্রাফিক ইন্সপেক্টর মোঃ নাহিদ জানান শহরে প্রধান রাস্তায় মোড়ে মোড়ে টহল অবহৃত থাকবে আমাদের এসময় ট্রার্ফিক ইন্সপেক্টর জুতীরময় রায় ও ট্রাফিক সার্জেন আশরাফ কোরাইশী এর নেতৃত্বে প্রধান শহরে রাস্তায় মোড়ে মোড়ে টহল অবহৃত দেখা যায় সামাজিক দুরত্ব নিশ্চিত করণ, মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য বিজিবি, সেনাবাহিনী মাঠে নেমেছে এছাড়া কাজ করছে মোবাইল কোর্ট।এদিকে সকাল থেকে শাটডাইন বাস্তবায়নে বিশেষ মহড়া চালিয়েছে জেলা পুলিশ।
পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমানের নেতৃত্বে একটি দল সড়কে টহল দেয়ার পাশাপাশি প্রচারণা চালাচ্ছে তারা।পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান জানান, আইন বাস্তবায়নে মাঠে কাজ করছে পুলিশের প্রতিটি সদস্য।শাট ডাউনে যাতে সরকারী নির্দেশ প্রতিপালন হয় সেজন্য আমরা সার্বক্ষণিক কাজ করবো।বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ আল মামুন জানান, দুই প্লাটুন বিজিবি সদস্যরা কাজ করবে আজ বৃহস্পতিবার থেকে।
জেলার প্রতিটি উপজেলায় ইউনিয়ন গুলোতেও টহলে থাকবে বিজিবি সদস্যরা।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিতি হচ্ছে এবং সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ জেলা ম্যাজিস্ট্রেট এর সাথে সমন্বয় করে কাজ করছে কোভিড-১৯ নিয়ন্ত্রণে শুরু হওয়া শাটডাউনে।

