ঝালকাঠিতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

Share the post

মো: সাগর হাওলাদার,ঝালকাঠি প্রতিনিধিঃঝালকাঠিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক শিল্পমন্ত্রী,১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু এমপি।

প্রধাান অথিতির বক্তব্যে তিনি বলেন, কৃষকদের কঠোর পরিশ্রমের কারনে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আওয়ামী লীগ সরকার সব সময় কৃষকদের পাশে থেকে তারদের সব ধরনের সহযোগিতা করে আসছে। আর কৃষকরা দক্ষতার সাথে কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন করছে।

যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই কৃষকদের বিনামূল্যে এবং ন্যার্য মূল্যে সরা-বীজ প্রদান করে থাকে। আওয়ামী লীগ সরকার হচ্ছে কৃষক বান্ধব সরকার।

করোনা কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ভাবে দেশের মানুষকে অর্থ খাদ্য দিয়ে সহযোগিতা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নিদের্শনা আমরা মেনে চললে করোনা আমাদের এত বেশি আক্রান্ত করতে পারতোনা। করোনা পরিস্থিতি মোকাবেলায় যে লকডাউন দেয়া হচ্ছে তা সকলে মেনে চলতে হবে।

লকডাউন বাস্তবায়ন করতে প্রশাসনের সকল কর্মকর্তাদের নিদের্শ দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, ভাইস চেয়ারম্যান মহিন উদ্দিন তালুকদার, ইসরাত জাহান সোনালী, উপজেলা কৃষি কর্মকর্তা রিফাত সিকদার।

সদর উপজেলার ১৫০ জন কৃষকের মাঝে ৫কেজি আমন বীজ, ১০কেজি ডিএপি সার, ও ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]